সর্ষের ঝাল বা পাতুরি নয়, রেস্তোরাঁ স্টাইলে বানান ইলিশের তন্দুরি টিক্কা, রইল রেসিপি

বাংলাহান্ট ডেস্ক : সর্ষে বাটা বা বেগুন বড়ি দিয়ে ইলিশ তো কম খাননি। গরম ভাতে ইলিশ মাছ ভাজা বা ইলিশ পাতুরির (Recipe) জবাব নেই। তবে যারা একঘেয়ে ইলিশের রেসিপি খেয়ে খেয়ে বিরক্ত, তারা চেখে দেখতে পারেন ভিন্ন ধরণের পদ।
ইলিশের তন্দুরি টিক্কার (Recipe) রেসিপি
চিরাচরিত রান্নাগুলি ছাড়া ইলিশের বিভিন্ন ফিউশন রেসিপিও হয়। ভিন্ন স্বাদের কিছু চেখে দেখতে চাইলে ট্রাই করতে পারেন ইলিশের তন্দুরি টিক্কা। রইল রেসিপি-

ইলিশের তন্দুরি টিক্কার উপকরণ:
ইলিশ মাছ- ৫-৬ পিস
আদা রসুন বাটা- ১ চা চামচ
লেবুর রস- ১ চা চামচ
টক দই- আধ কাপ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ
জিরে গুঁড়ো- ১ চা চামচ
ধনে গুঁড়ো- ১ চা চামচ
চাট মশলা- এক চিমটে
আরও পড়ুন : চকচকে, চওড়া পেটি দেখেই কিনছেন? সেরা স্বাদের ইলিশ চিনুন এভাবে
ইলিশের তন্দুরি টিক্কার প্রণালী: ইলিশ মাছ ভালো করে ধুয়ে আদা রসুন বাটা, লেবুর রস, নুন, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। এরপর টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বাকি সমস্ত গুঁড়ো মশলা, চাট মশলা, সর্ষের তেল দিয়ে ভালো করে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। ইলিশ মাছে (Recipe) মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন।
আরও পড়ুন : বাটা মশলায় কষিয়ে রাঁধুন দেশি মুরগি, রইল জিভে জল আনা রেসিপি
এদিকে বারবিকিউ গ্রিল, ওভেন বা কড়াইতে কয়লা গরম করে রাখুন। কড়াইয়ের তলায় তেল ব্রাশ করে রেখে দিন। মাছের টুকরোগুলি লম্বা কাঠের বা স্টিলের স্টিকে গেঁথে দিন। এবার চড়া আঁচে ১০-১২ মিনিট সেঁকে নিন ভালো করে। গ্রিল না থাকলে প্যান বা তাওয়ায় তেল ব্রাশ করেও সেঁকে নিতে পারেন। একটি ছোট বাটিতে গরম কয়লা রেখে উপরে কিছুটা ঘি ঢেলে দিয়ে মাছ গুলির পাশে রেখে ঢেকে দিন। এতে স্মোকি ফ্লেভার আসবে। ব্যস এবার পেঁয়াজ, লেবু, ধনেপাতা দিয়ে পরিবেশন করুন।




