0%

সুইডেনে প্রধানমন্ত্রীর অভ্যর্থনায় বাঙালিয়ানা! পালটা বাঙালি সংস্কৃতিকে প্রশংসায় ভরালেন মোদি!

সুইডেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাঙালি কায়দায় অভ্যর্থনা জানালেন সে দেশের প্রবাসী বাঙালিরা। পালটা নিজের এক্স হ্যান্ডেলে অ্যাকাউন্টে বাঙালি সংস্কৃতিকে প্রশংসা ভরালেন মোদি। তাঁর কথায়, “গোটা বিশ্বেই বাঙালি সংস্কৃতি অত্যন্ত জনপ্রিয়।” এদিনই মোদিকে সুইডেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘রয়্যাল অর্ডার অফ পোলার স্টার’-এ সম্মানিত করল ইউরোপের দেশটি।

সুইডেনের হোটেলে ভারতের প্রধানমন্ত্রীকে পিতলের বরণডালা দিয়ে বরণ করেন প্রবাসী বাঙালিরা। চলে উলুধ্বনিও। এমন অভ্যর্থনা পেয়ে এক্স হ্যান্ডেলে বাংলায় মোদি লিখেছেন, “সারা বিশ্বেই বাঙালি সংস্কৃতি অত্যন্ত জনপ্রিয়। সুইডেনও এর ব্যতিক্রম নয়। আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী (উলফ) ক্রিস্টারসনের উপস্থিতিতে, গৌরবোজ্জ্বল বাঙালি সংস্কৃতির এক অনবদ্য নমুনা প্রদর্শিত হয়েছে।” উল্লেখ্য, নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময়েও উঠে আসে পশ্চিমবঙ্গের ভোটপ্রচারে মোদির ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গ। বাংলায় বিজেপির জয়ের পরেই মোদির ইউরোপ সফরেও বাঙালিয়ানার ছোঁয়া বিষয়টি তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন:

প্রসঙ্গত, রবিবার গোথেনবার্গের বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সুইডেনের প্রধানমন্ত্রী ক্রিস্টারসন। চলতি সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা-সহ বিভিন্ন বিষয়ে ক্রিস্টারসনের সঙ্গে বৈঠক করেন মোদি। এদিনই সুইডেনের সর্বোচ্চ সম্মান ‘রয়্যাল অর্ডার অফ পোলার স্টার’-এ সম্মানিত করা হয় তাঁকে। এটি মোদির ৩১তম আন্তর্জাতিক সম্মান প্রাপ্তি। বর্তমান সম্মানটি একজন রাষ্ট্রপ্রধানকেই সাধারণত দেওয়া হয়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker