0%

স্বস্তির খবর টিম ইন্ডিয়ার জন্য, ফিটনেস পরীক্ষায় পাশ কোহলি, খেলবেন ইংল্যান্ড সিরিজ

ইংল্যান্ড সফরে যাওয়ার আগে হল ফিটনেস টেস্ট। তাতে পাশ বিরাট কোহলি। অর্থাৎ ইংল্যান্ডগামী বিমানে উঠবেন ‘কিং’। আসন্ন ওয়ানডে সিরিজের আগে যা অবশ্যই স্বস্তির খবর টিম ইন্ডিয়ার জন্য। আইপিএল ফাইনালে পাওয়া চোটের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে খেলতে না পারলেও, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দলে ফেরার জন্য তৈরি বিরাট কোহলি।

সম্প্রতি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সেন্টার অফ এক্সিলেন্সে ফিটনেস পরীক্ষা দেন কোহলি। সোমবার হওয়া সেই পরীক্ষার সব বিভাগেই তিনি সফল হয়েছেন বলে দাবি একাধিক সংবাদমাধ্যমে। ফলে তাঁর ফিটনেস নিয়ে যাবতীয় উদ্বেগ কাটল। বিরাট কোহলিকে শর্তসাপেক্ষে ইংল্যান্ড সফরের দলে রাখা হয়েছিল। নজর ছিল, তাঁর ফিটনেস টেস্টের দিকে। তাতে পাশ করায় নিশ্চিতভাবেই ব্রিটিশভূমে খেলতে দেখা যাবে ভারতীয় তারকাকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

কোহলি প্রত্যাশার চেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি, তবে খুব তাড়াতাড়ি এ বিষয়ে জানানো হবে বলেই মনে করা হচ্ছে। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ড সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইংল্যান্ডের আবহাওয়া ও পিচের মিল থাকায় এই সিরিজকে প্রস্তুতি হিসাবে দেখা হচ্ছে।

এই পরিস্থিতিতে কোহলির প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার ব্যাটিংকে আরও শক্তিশালী করবে। তবে চোটের কারণে এই সিরিজে খেলতে পারবেন না হার্দিক পাণ্ডিয়া। তাঁর পরিবর্ত হিসাবে ভাবা হয়েছিল নীতীশ কুমার রেড্ডির নাম। কিন্তু তিনিও চোটের কারণে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন সূর্যাংশ শেড়গে। উল্লেখ্য, এই সিরিজে তিন বছর পর প্রত্যাবর্তন হয়েছে জশপ্রীত বুমরাহর। স্বাভাবিকভাবেই নেতৃত্বে রয়েছেন শুভমান গিল। সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার। উল্লেখ্য, ১৪, ১৬ ও ১৯ জুলাই রয়েছে তিনটি ওয়ানডে। ম্যাচগুলি হবে বার্মিংহাম এজবাস্টন, কার্ডিফের সোফিয়া গার্ডেন্স এবং ঐতিহাসিক লর্ডসে।

Fifa World Cup 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker