0%

হরমুজের কাছে ভারতীয় ট্যাঙ্কারে কেন গুলি চালাল ইরান? কী জানালেন তেহরানের দূত?

বাংলাহান্ট ডেস্ক: হরমুজ প্রণালীর কাছে ভারতীয় তেলবাহী জাহাজে গুলি চালানোর অভিযোগ ঘিরে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য তৈরি হলেও, এই ঘটনায় কার্যত নীরব অবস্থান নিয়েছে ইরান (Iran)। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভারতে ইরানের সুপ্রিম নেতার প্রতিনিধি আবদুল মাজিদ হাকিম ইলাহিকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কিছু জানেন না বলেই মন্তব্য করেন। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, ভারত-ইরান সম্পর্ক অত্যন্ত মজবুত এবং উভয় দেশই শান্তির পক্ষে।

হরমুজের কাছে ভারতীয় ট্যাঙ্কারে কেন গুলি চালাল ইরান (Iran)?

জানা গিয়েছে, হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় ভারতীয় ট্যাঙ্কারের উপর হামলার অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন সূত্রের দাবি, ইরানের নৌবাহিনী একটি ভারতীয় তেলবাহী জাহাজকে লক্ষ্য করেই গুলি চালায়। জাহাজটিতে প্রায় ২০ লক্ষ ব্যারেল ইরাকি তেল ছিল বলে জানা গিয়েছে। ওমান উপকূলের কাছে এই ঘটনা ঘটে এবং জাহাজটির কাছাকাছি আরও একটি ভারতীয় ভেসেল থাকলেও সেটিকে লক্ষ্য করে আক্রমণ করা হয়নি।

আরও পড়ুন:শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে, ৫০ হাজার টাকার জরিমানার নির্দেশ কমিশনের

এই ঘটনার পরপরই ভারত সরকার তীব্র প্রতিবাদ জানায়। এমনকি বিদেশ মন্ত্রকের তরফ থেকে ডেকে পাঠানো হয় ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতহালিকে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, এই ধরনের ঘটনা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একইসঙ্গে তেহরানকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার বার্তাও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়েই হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা করেছিল ইরান, যাতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হয়। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই ফের প্রণালীতে বিধিনিষেধ আরোপ করা হয়। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে হওয়া শর্ত ভঙ্গ করেছে বলেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তেহরান।

ভারতে ইরানের সুপ্রিম নেতার প্রতিনিধি আবদুল মাজিদ হাকিম ইলাহি

আরও পড়ুন: মিলল স্বস্তি! ভোটের আগেই কলকাতা হাইকোর্টে বড় জয় কুণাল ঘোষের

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। ভারত ইতিমধ্যেই অনুরোধ জানিয়েছে, যাতে হরমুজ প্রণালী দিয়ে ভারতগামী জাহাজগুলির নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হয়। বিশেষজ্ঞদের দাবি, এই ধরনের উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে শুধু ভারত ও ইরানের (Iran) সম্পর্কই নয়, বিশ্বজুড়ে তেল সরবরাহ এবং অর্থনীতির ওপরও তার প্রভাব পড়তে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker