0%

কথা বন্ধ, কেউ কারও দিকে তাকাচ্ছেন না! প্রকাশ্যে গম্ভীর-সিরাজের মধ্যে ঝামেলা? ভাইরাল ভিডিওয় জল্পনা

গৌতম গম্ভীর ও মহম্মদ সিরাজের মধ্যে কথা কি পুরোপুরি বন্ধ? টিম ইন্ডিয়ায় কি বড়সড় ফাটল? দ্বিতীয় টেস্টেও ভারতীয় দলে জায়গা হয়নি সিরাজের। প্রসিদ্ধ কৃষ্ণ, গুর্নুর ব্রাররা তাঁর আগে জায়গা পেয়ে যাচ্ছেন। এই বিতর্কে দোষারোপের আঙুল উঠছে গম্ভীরের দিকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় অনেকের মনে হচ্ছে গম্ভীর-সিরাজের বাক্যালাপ বন্ধ।

এদিন ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায়, গম্ভীর মাঠে ঢুকছেন। আর বাউন্ডারির ধারে দাঁড়িয়ে আছেন সিরাজ। কিন্তু কেউ কারও দিকে তাকাননি। হাত মেলানোর প্রশ্নই ওঠে না। অনেকের মতে, দু’জন একে-অপরকে উপেক্ষা করেছেন। যা দেখে নেটমহলে জল্পনা, গম্ভীর ও সিরাজের মধ্যে সম্পর্কে ভাঙন ধরেছে। যদিও দু’জনের মধ্যে কোনও বিবাদ হয়েছে কি না জানা যায়নি। আবার এই একটি ভিডিও দেখে দু’জনের সম্পর্কের মূল্যায়ন করতে নারাজ অনেকেই। তবে যেহেতু সাম্প্রতিক সময়ে সিরাজকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক হচ্ছে, সেই আগুনে ঘি দিচ্ছে এই ভিডিও।

আসলে এই মুহূর্তে কোনও ফরম্যাটেই জাতীয় দলে আর ‘নিয়মিত’ নন সিরাজ। টি-২০ থেকে অনেক আগেই ছেঁটে ফেলা হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে দলেও জায়গা হয়নি তাঁর। অপেক্ষাকৃত অনভিজ্ঞ, ব্রার, কম্বোজরা নিয়মিত খেলেছেন সিরাজের ভাগ্যে জুটেছে স্রেফ শেষ ম্যাচটা।

ক্রাইস্টচার্চ টেস্টে ভারতের দল ঘোষণার পর টেলিভিশন ক্যামেরায় সিরাজের একটি ভিডিও ভেসে ওঠে। তাঁর চাউনিতেই বেদনা প্রকাশ পেয়ে পেয়ে যাচ্ছিল। সম্ভবত চোখে জলও চলে আসে হায়দরাবাদি পেসারের। সেটা যাতে ক্যামেরায় ধরা না পড়ে তা নিশ্চিত করার চেষ্টা করলেন সিরাজ। নিমেষে সানগ্লাসে ঢেকে নিলেন চোখ। অশ্রু লুকিয়ে বেদনা আড়াল করার ব্যর্থ চেষ্টা ছাড়া সেটা আর কিছুই নয়। এদিন ভাইরাল আরেকটি ভিডিও।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker