0%

২৫ বছর বয়সে কেন ব্রেকআপ হয়েছিল পরমব্রতর?

ছোটবেলায় কীভাবে ব্রেকআপ হয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের, সে কথা বললেন নায়ক। তখন তাঁর ২৫ বছর বয়স ছিল। পরমব্রত বলেন, ”আমাদের সময়ে প্রেমে ঘোস্টিং টার্মটা হয়তো ছিল না। কিন্তু বিষয়গুলো একই রকম ছিল। আমি ছোটবেলায় প্রেমে কষ্ট পেয়েছিলাম একবার। যাঁর সঙ্গে প্রেম হয়েছিল, সেই সম্পর্কে আমাকে ঘোস্টেড হতে হয়েছিল।”

পরমব্রত যোগ করেন, ”আমি একজনের সঙ্গে সম্পর্কে ছিলাম। মনে করতাম, তাঁর সঙ্গে সিনেমা দেখতে যাব বা ভালো সময় কাটাব। কিন্তু সেটা আর কিছুতেই হয়ে উঠত না। একটা সময়ের পর বিষয়টা নিয়ে আমাকে প্রশ্ন করতে হয়। তখন বুঝতে পারি, আমি যতটা গভীরভাবে এই সম্পর্কে ছিলাম, আমার বিপরীতের মানুষটা ছিলেন না। সেই সময়ে ব্রেকআপ হয়েছিল। কষ্ট পেয়েছিলাম। তবে আমার মনে হয়, এই ধরনের অভিজ্ঞতাগুলো জীবনে দরকার।

পরবর্তীকালে পরমব্রতর জীবনে একাধিক প্রেম এসেছে। এক সময়ে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে সেই প্রেম ভেঙে যায়। প্রেমিকা ইকার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন অভিনেতা। তবে সেই প্রেমও পরিণতি পায়নি। এরপর পরমব্রত বিয়ে করেন পিয়া চক্রবর্তীকে। এখন তাঁদের সুখের সংসার। ছ’ মাস হলো পরমব্রত-পিয়ার জীবনে তাঁদের পুত্রসন্তান এসেছে। এখন সুখে সংসার করছেন নায়ক।

কাজের ক্ষেত্রে সাময়িক বিরতিতে ছিলেন পরমব্রত। কারণ টলিপাড়ায় টেকনিশিয়ানদের ফেডারেশনের সঙ্গে তাঁর মতবিরোধ হয়েছিল। তবে সেই সমস্যা মিটে গিয়েছে। আপাতত একটা বলিউডের প্রোজেক্টের জন্য শহরে শুটিং করছিলেন পরমব্রত। পরিচালক হিসাবে তিনি কোন কাজ শুরু করবেন, তা জানার অপেক্ষা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker