0%

এবার বাড়ছে সোনা-রুপো, এটাই কি কেনার সঠিক সময়?

জানুয়ারির ৩০ তারিখ থেকে শুরু হয়েছিল সোনা ও রুপোর দামের পতন। আর তারপর এই সপ্তাহেই আবার ঘুরে দাঁড়ান শুরু করলও এই দুই মূল্যবান ধাতু। বুধবার অর্থাৎ ৪ ফেব্রুয়ারি দেখা গেল সোনা ও রুপোর দামের একটা উর্ধ্বগতি। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ ও দেশীয় বাজার, দুই জায়গাতেই সমান তালে বেড়েছে এই দুই ধাতুর দাম। স্পট মার্কেটে চাহিদা বৃদ্ধি ও ডলারের দুর্বলতাই হল এর প্রধান কারণ।

আজ কলকাতার খুচরো বাজারে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫ হাজার ৫০০ টাকার বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকার আশেপাশে। অন্যদিকে, ১ কেজি রুপোর দাম প্রায় ৪০ হাজার টাকা বেড়েছে ৪ ফেব্রুয়ারি। কলকাতার খুচরো বাজারে রুপোর দাম দাঁড়িয়েছে ৩ লক্ষ ২০ হাজার টাকায়।

সোনার দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারেও। সুদের হার বদল না হওয়ায় ডলার সূচকে অনেকেই লাভ তুলে নেওয়া শুরু করেছেন। ফলে, দুর্বল হচ্ছে ডলার সূচক। আর এর ফলে, আমেরিকার বাজারে কিছুটা হলেও সস্তা হয় সোনার দাম। এক বিশেষজ্ঞ বলছেন,ভূ-রাজনৈতিক উত্তেজনা ও ডলার সূচকের লাভ তুলে নেওয়ার কারণে নিরাপদ বিনিয়োগ হিসাবে চাহিদা বেড়েছে সোনার।

এখনই কি সোনা কিনবেন আপনি?

এক বিশেষজ্ঞ মনে করছেন, বর্তমানের পরিস্থিতি বিচার করলে দীর্ঘমেয়াদে ও মধ্যমেয়াদে সোনা ও রুপোর সম্ভাবনা ইতিবাচক। আবার অনেকে বলছেন স্টপলস লাগিয়ে বিনিয়োগ করতে। সব মিলিয়ে আপনি যদি সোনা কিনতে চান, তাহলে আপনার ব্যক্তিগত অর্থনৈতিক উপদেষ্টার থেকে প্রয়োজনীয় পরামর্শ নিন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker