0%

‘এই স্বাদ পৃথিবীর কোথাও নেই!’, কলকাতার কোন খাবারের কথা বললেন রানি?

বলিউডের দুই তারকা অমিতাভ বচ্চন এবং রানি মুখার্জি (Rani Mukerji) এক মঞ্চে, আর কথার মাঝেই উঠে এল কলকাতার স্বাদ,স্মৃতি আর মজার এক মুহূর্ত। এক পুরনো সাক্ষাৎকারে অমিতাভ বচ্চন মজার ছলে রানি মুখার্জিকে বলেন, “পশ্চিমবঙ্গের সঙ্গে আপনার তো গভীর সম্পর্ক আছে, আমারও কিছুটা রয়েছে।” উত্তরে রানি হেসে বলেন, “কলকাতার মাছের যে স্বাদ, তা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না!” তবে কথার মাঝে তিনি ‘মাছ’কে ইংরেজিতে ‘ফিশ’ বলার বদলে একটু ভিন্নভাবে উচ্চারণ করায় মুহূর্তেই হাসির রোল পড়ে যায়।

এই মজার পরিস্থিতি সামলে অমিতাভও রসিকতা করে বলেন, “আমি আসলে অন্য প্রসঙ্গে বলতে চাইছিলাম, কিন্তু মাঝখানে ‘ফিশ’ এসে গেল!” আর তাতেই জমে ওঠে আড্ডা।

এরপর অমিতাভ বচ্চন কলকাতার মানুষদের একটি বিশেষ বৈশিষ্ট্যের কথা তুলে ধরেন। তাঁর কথায়, “ওখানকার মানুষের ব্যবহারটাই আলাদা। কেউ যদি কোনও বিষয়ে কৌতূহল দেখায়, কয়েক মিনিটের মধ্যেই আশেপাশে ৪০ জন জড়ো হয়ে যায়, আর তারাও সেই বিষয় নিয়ে ভাবতে শুরু করে!” এই মন্তব্যে তিনি বলতে যান শহরটির প্রাণবন্ত ও কৌতূহলী সামাজিক চরিত্র।

Advertisment

আরও পড়ুন: ‘এই কষ্ট আমি-আপনি বুঝতে পারবোনা’, রাহুলকে নিয়ে হৃদয়ছোঁয়া পোস্ট সন্দীপ্তার

উল্লেখ্য, রানি মুখার্জি একটি বাঙালি চলচ্চিত্র পরিবার থেকে উঠে আসা অভিনেত্রী। অন্যদিকে, বলিউডে আসার অনেক আগেই অমিতাভ বচ্চনের সঙ্গে কলকাতার এক গভীর যোগ রয়েছে। ১৯৬০-এর দশকের শেষ দিকে তিনি কলকাতায় ‘বার্ড অ্যান্ড কোম্পানি’ নামের একটি ব্রিটিশ সংস্থায় এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন এবং পার্ক স্ট্রিটের কাছাকাছি একটি মেসবাড়িতে থাকতেন।

আরও পড়ুন: ‘তুই পারবি’ বাবার কথাতেই শুরু, বাস চালিয়ে নজির গড়ছেন বৃষ্টি! প্রশংসায় ভরালেন হিরণ

তারকাদের এই হালকা মেজাজের আড্ডায় যেমন ছিল হাসির ছোঁয়া, তেমনই উঠে এল কলকাতার স্বাদ, সংস্কৃতি আর মানুষের অনন্য বৈশিষ্ট্য।

আরও পড়ুন: পুরস্কার মঞ্চে ইরফানের রসিকতা, এখনও ভাইরাল সেই মুহূর্ত

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker