0%

পোড়া বা ভর্তা নয়, এবার বেগুন দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু নিরামিষ কোফতা—জানুন রেসিপি

বাংলা হান্ট ডেস্ক: একঘেয়ে বেগুনের ভর্তা বা পোড়া খেয়ে মুখে চর পড়েছে। নতুনত্ব কিছু খেতে মন চাইছে। তাহলে স্বাথ বদল করতে ট্রাই করুন এই রেসিপিটি। দেখে নিন কীভাবে বানাবেন সুস্বাদু এই নিরামিষ পদটি‌।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু বেগুনের কোফতা (Recipe)

বাড়িতে নিরামিষ হলে কি রান্না করা যায়, তা নিয়ে চিন্তার শেষ থাকে না। তবে আপনি যে তুই নিরামিষের দিনে নতুনত্ব কোন খাবার খেতে চান তাহলে অবশ্যই বানিয়ে ফেলুন বেগুন দিয়ে এই রেসিপিটি। দেখে নিন কীভাবে বানাবেন বেগুনের কোফতা। রইল রেসিপি (Recipe)।

আরও পড়ুন: গরমে শিশুদের সুরক্ষা, স্কুলে ORS খাওয়ানো বাধ্যতামূলক করল সরকার

উপকরণ:

দু’টি মাঝারি বেগুন

২চামচ আদাকুচি

২টি কাঁচালঙ্কা কুচোনো

৪-৫টা কাজুবাদামের টুকরো

এক মুঠো ধনেপাতা কুচি

আধ চা-চামচ নুন

২-৩টেবিল চামচ বেসন

স্বাদমতো নুন

ঝোলের জন্য লাগবে

১ চা-চামচ গোটা জিরে

২টি শুকনো লঙ্কা

১ চা-চামচ জিরেগুঁড়ো

১ চা-চামচ হলুদগুঁড়ো

১ টেবিল চামচ আদাবাটা

১ টেবিল চামচ কাঁচালঙ্কাবাটা

১ টেবিল চামচ কাজুবাদামবাটা

১টি ছোট টম্যাটো বাটা

১ চা-চামচ গরমমশলার গুঁড়ো

একমুঠো টাটকা ধনেপাতা কুচি

স্বাদমতো নুন, চিনি

পরিমাণমতো সাদা বা সর্ষের তেল

প্রণালী: প্রথমে বেগুন ধুয়ে গ্রেটারের সাহায্য গ্রেট করে নিন। এরপর আদা, কাঁচালঙ্কা, ধনেপাতাকুচি, বাদামের টুকরো। স্বাদমতো নুন দিন। তারপর বেসন দিয়ে মেখে কোফতার মতো গোল আকার দিন। তারপর কড়াইয়ে তেল গরম হলে কোফ্‌তাগুলি ভেজে নিন। এবার কড়াইয়ে অল্প তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিন। আদা, হলুদ, কাঁচালঙ্কাবাটা সামান্য জলে গুলে কড়াইয়ে দিয়ে দিন। তারপর স্বাদমতো নুন যোগ করে নাড়তে থাকুন। মশলা কষে গেলে দিয়ে দিন টম্যাটো বাটা। কিছু ক্ষণ রান্না করার পর কাজুবাটা দিয়ে কষতে থাকুন। মশলা কষে গেলে কোফতা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker