এক ধাক্কায় দাম বৃদ্ধি পেট্রোল ডিজেলের, আজ ১ লিটার তেল কিনতে কত খরচ হবে কলকাতায়?

বাংলাহান্ট ডেস্ক : দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বিশেষ আবেদনের ফর কিছুদিন পরেই এল বড় ঘোষণা। এক ধাক্কায় দাম বেড়ে পেল পেট্রোল (Petrol Diesel Price) এবং ডিজেলের। আশঙ্কা সত্যি করে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৩ টাকা করে। ডিজেলের দামও বেড়েছে একই হারে। গোটা দেশেই এই হারে দাম বাড়ানো হয়েছে পেট্রোল ডিজেলের।
দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল ডিজেলের (Petrol Diesel Price)
গতকাল কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ১০৫.৪৫ টাকা। দাম বৃদ্ধির পর এখন তা দাঁড়িয়েছে লিটারে প্রায় ১০৮.৭৪ টাকা। অন্যদিকে গতকাল পর্যন্ত ১ লিটার ডিজেলের দাম কলকাতায় ছিল ৯২.০২ টাকা। তা এখন বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৫.১৩ টাকার আশেপাশে। কিন্তু কেন হঠাৎ দাম বৃদ্ধি?

কেন ফের দাম বৃদ্ধি: তেল সংস্থাগুলি এখনও স্পষ্টভাবে কিছু না জানালেও বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতেই দাম বাড়ানো হয়েছে দেশেও। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে অশান্তি শুরু হতেই তেলের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। বর্তমানে অপরিশোধিত তেলের দাম (Petrol Diesel Price) ব্যারেল প্রতি ১০০ ডলার পার করে গিয়েছে।
আরও পড়ুন : দীর্ঘ অপেক্ষার অবসান, শিয়ালদহ শাখায় বড় আপগ্রেড, যাত্রীদের মুখে স্বস্তির হাসি
ক্ষতি হচ্ছিল সংস্থাগুলির: এমতাবস্থায় দেশে তেলের দাম না বাড়ায় ক্ষতি করেই বেশি টাকা খরচ করে তেল কিনতে হচ্ছিল সংস্থাগুলিকে। এই পরিস্থিতিতে এবার বাড়ল তেলের দাম। এদিকে পেট্রোল ডিজেলের দাম বাড়তেই অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিরও আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন : মাত্র ৩০ মিনিটেই ‘অ্যাকশন’, রহস্য ফাঁস করে বড় ঘোষণা পূর্ব রেলের
সম্প্রতি পেট্রোল ডিজেলের ব্যবহার কমানোর আর্জি জানান প্রধানমন্ত্রী। দেশবাসীকে ওয়ার্ক ফ্রম হোম করার, ভোজ্যতেলের ব্যবহার কমানোরও পরামর্শ দেন তিনি। আর তারপরেই এবার দাম বাড়ল পেট্রোল ডিজেলের।



