গ্রেফতার স্বরূপ প্রাক্তন মন্ত্রী অরূপ ভ্রাতা স্বরূপ বিশ্বাস! ‘নেক্সট বড় ভাই’ জানালেন শতদ্রু

বাংলা হান্ট ডেস্কঃ এবার গ্রেফতার স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার রাত্রে তোলাবাজি থেকে শ্লীলতাহানির অভিযোগে তাকে গ্রেফতার করে নিউ আলিপুর থানার পুলিশ। খবর পাওয়ার পর নিউ আলিপুর থানার সামনে বিক্ষোভ দেখতে হাজির হন জনতা। বিক্ষোভকারীরা চোর চোর স্লোগান দিতে থাকেন ও তাদের হাতে ডিম থাকতেও দেখা গিয়েছে।
গ্রেফতার প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)
যেমনটা জানা যাচ্ছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে রিজেন্ট পার্কের এক মহিলা এফআইআর করেন। টালিগঞ্জ মেকআপ আর্টিস্ট ফেডারেশনের সদস্য সেই মহিলার অভিযোগ, ২ বছর আগে কাজের জন্য স্বরূপের কাছে গেলে কাজ তো পাননি উল্টে তার থেকে কাজের বদলে টাকার দাবি করে ভয় দেখানো হয়। এক সহকর্মী নাকি স্বরূপকে ৪৫,০০০ টাকা দিয়েছিলেন। এভাবে একাধিক ব্যক্তির থেকে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন যে দাপট ছিল স্বরূপ বিশ্বাসের তা এখন নেই। তাছাড়া সম্প্রতি যে টালিগঞ্জ ফেডারেশন অফ সীনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া এর সভাপতি ছিলেন স্বরূপ সেটির অস্তিত মিটিয়ে দেওয়া হয়েছে। গত বুধবারই টালিগঞ্জের নতুন বিধায়ক পাপিয়া অধিকারী বলেন, ষ্টুডিওপাড়াতে কোনো ফেডারেশনের অস্তিত্ব থাকবে না, সবটা দিল্লি থেকে নিয়ন্ত্রণ করা হবে।
আরও পড়ুনঃ ‘চর্বি জমেছে’, ৬০ বিধায়কই ‘বিজেমূল’! মমতাদির সাথেই আছিই সাফ বার্তা মহুয়ার
নাম না নিয়েই ‘বড় ভাই’কে বিঁধলেন শতদ্রু
এদিন স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার কিছু সময় পরেই সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন শতদ্রু দত্ত। সেখানে তিনি লেখেন, ‘ছোট ভাই ইন… নেক্সট বড় ভাই… তারপর জুঁই ফুল…’। নাম না নিলেও কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য সেটা বেশ বুঝতে পেরেছেন আমজনতা।

কোন কোন ধারায় FIR?
সূত্রমতে, তোলাবাজি, শীলতাহানির পাশাপাশি অপরাধমূল ষড়যন্ত্র ও খুনের চেষ্টার ধারায় মামলা করা হয়েছে। এমনকি অস্ত্র আইনেও মামলা রুজু হয়েছে। যার ভিত্তিতে পুলিশ রাত্রি ৯ টা নাগাদ বাড়ি থেকেই গ্রেফতার করে স্বরূপকে। এরপরেই মেডিক্যাল চেকআপের জন্য থানা থেকে বের করা হয় তাকে। সেই সময়েই ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন বিক্ষোভ প্রদর্শনকারী জনতা। শুক্রবারই তাকে আলাদালতে তোলা হবে বলেও জানা গিয়েছে।
প্রসঙ্গত, স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাস কিছুদিন আগেই নিজেদের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন। কলকাতা পুরসভার ৮১ নং ওয়ার্ডের কাউন্সিলার জুঁইয়ের মতে, ২০১৯ সাল থেকেই তিনি দুই মেয়েকে নিয়ে আলাদা থাকেন। ইচ্ছা থাকলেও বিভিন্ন কারণে আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেননি। তবে এবার তিনি আইনি পরামর্শ নিয়েই এই বিচ্ছেদের আবেদন করেছেন। যদিও এই নিয়ে কোনো মন্তব্য করেননি স্বরূপ ঘোষ।




