‘বিপদে থেকে দেখিয়ে দেব আমার রক্তে বেইমানি নেই’, তৃণমূলের দুঃসময়ে আবেগঘন কুনাল ঘোষ

বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা ভোট হেরে একপ্রকার নাস্তানাবুদ অবস্থা তৃণমূল কংগ্রেসের। নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের এক মাসেরও আগে রংবদলেছে একাধিক সাংসদ, বিধায়ক থেকে কাউন্সিলারদের। তবে দলের এমন কঠিন সময়েও দলের প্রতি নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন ছোট থেকে বড় নেতারা নানা ভুল ধরিয়ে দিতে ব্যস্ত তখন মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র কুনাল ঘোষ।
দলের কঠিন সময়ে মুখ খুললেন কুনাল ঘোষ (Kunal Ghosh)
জুন মাসের শুরু থেকে যখন কি কি করতে পারেননি বা কি পাননি এই নিয়ে কথা বলতে ব্যস্ত সকলে তখনই ভাইরাল কুনাল ঘোষের পোস্ট। ফের একবার প্রমাণ করে দিলেন তিনি দলের প্রতি কতটা অনুগত। ফেসবুকের দেওয়ালে লিখলেন, ‘ দলের বিপদে আমি সঙ্গে থেকে দেখিয়ে দিয়ে যাব আমার রক্তে বেইমানি নেই’।
সোমবার রাত্রি ৭টা বেজে ৪৩ মিনিট নাগাদ ফেসবুকে কুনাল ঘোষ লেখেন, ‘আমি হয়ত অনেকের কাছে খারাপ। কিন্তু এতটা খারাপ নই যে দলের সঙ্কটের সময় নিজের অঙ্ক কষে পালাব। দল আমাকে জীবনের কঠিন দিনে অকারণ অপবাদের বিপদে ফেলে পাশে দাঁড়ায়নি। কিন্তু দলের বিপদে আমি সঙ্গে থেকে দেখিয়ে দিয়ে যাব আমার রক্তে বেইমানি নেই। আমি কুণাল ঘোষ। যাঁরাই থাকবেন দিদির সঙ্গে, সহযোদ্ধা হিসেবে আছি’।

আরও পড়ুনঃ ‘পচা-দুর্গন্ধ…এ বার ব্রিগেডের মাঠেই জেল বানাতে হবে’! দুর্নীতি নিয়ে তৃণমূলকে খোঁচা শুভেন্দুর
সূত্র বলছে, রবিবার রাত্রে দিল্লিতে ২০ জন সাংসদ মিলে একটি গোপন বৈঠক সারেন। কি কি আলোচনা হয়েছে সেখানে? এক পক্ষের মতে, স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে জানানো হবে তাদের নেতা অভিষেক নয়। তাই তাঁদের ‘ভিন্ন গোষ্ঠী’ বলা হোক। তো আরেক পক্ষের মতে, গণইস্তফা দেওয়া হতে পারে। যেটাই হোক না কেন, এতে মমতার ‘ইন্ডিয়া’ জোট যে আরও দুর্বল হয়ে যাবে সেটা স্পষ্ট।
প্রসঙ্গত, বিধানসভা ২০২৬ এর ভোট বিজেপির কাছে নতি স্বীকার করতে হয় মমতার সরকারকে। এরপর থেকে কখনো বড় ভাঙার খবর তো কখনও বা বিধানসভায় ক্ষুদ্ধ গোষ্ঠীর খোঁজ মিলছে। যার ফলে ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘নব তৃণমূল ব্লক’ তৈরী করা হয়েছে। তবে কুনাল ঘোষ কিন্তু দল বদল করেননি। একইভাবে রয়েছে মমতা দিদি তথা তৃণমূল কংগ্রেসের পাশে।




