0%

বাংলাতেও এবার আয়ুষ্মান ভারত! এই প্রকল্পে কী কী সুবিধা মিলবে, কতজন পাবেন?

বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক প্রতিশ্রুতি পূরণ করে চলেছে বিজেপি সরকার। এবার আয়ুষ্মান ভারত প্রকল্পে জুড়ল পশ্চিমবঙ্গ। সোমবার রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে মউ স্বাক্ষরিত হয়েছে। এরপরেই এই প্রকল্পে কী কী সুবিধা (Ayushman Bharat Benefits) পাওয়া যাবে, কত মানুষ সুবিধা পাবেন, সেই বিষয়ে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

আয়ুষ্মান ভারতে কী কী সুবিধা মিলবে?- (Ayushman Bharat Benefits)

মুখ্যমন্ত্রী এদিন বলেন, বাংলার ১ কোটি ৪৩ লক্ষ পরিবারের সাড়ে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এই প্রকল্পে ৫ লক্ষ টাকা অবধি বিনা ব্যয়ে চিকিৎসা পাওয়া যাবে। আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা, অথচ কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ বাংলায় CBI তদন্ত নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! জারি বিজ্ঞপ্তি

শুভেন্দু বলেন, “এই স্কিমের আওতায় থাকা প্রায় সাড়ে ৬ কোটি মানুষ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা ব্যয়ে চিকিৎসা পাবেন। প্রথম দিন থেকেই পুরনো রোগের কভারেজ পাওয়া যাবে। এর আওতায় রয়েছে বাংলা সহ গোটা দেশের প্রায় ৩৬ হাজার সরকারি এবং বেসরকারি হাসপাতাল”।

এদিন দিল্লির বিজ্ঞান ভবনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালও। তিনি বলেন, রাজ্যে প্রায় ৪০ লক্ষ সত্তরোর্ধ্ব মানুষ রয়েছেন। তাঁদের জন্য বিশেষ প্যাকেজ আছে।

Government of West Bengal to Sign MoU with National Health Authority for Ayushman Bharat health Scheme

২০১৮ সালে আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করেছিল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে এই স্কিম চালু হয়েছে। তবে এতদিন বাংলার মানুষ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিল। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপি জানিয়েছিল, রাজ্যে ক্ষমতায় এলে বাংলাকেও কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীন নিয়ে আসা হবে। সরকার গঠনের এক মাসের মধ্যে সেই কথা রাখল শুভেন্দু অধিকারীর সরকার। এবার থেকে বাংলার মানুষও আয়ুষ্মান ভারত প্রকল্পের সব সুযোগ-সুবিধা পাবেন। এর ফলে বাংলার স্বাস্থ্যক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়ে গেল বলে মনে করছেন অনেকে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker