0%

জাতীয় সড়কের রেলিং ভেঙে নদীতে পণ্যবাহী ট্রাক! কালচিনিতে মৃত ২

কালচিনিতে ভাঙল জাতীয় সড়কের রেলিং। তার জেরে নদীতে পড়ল পণ্যবাহী ট্রাক। মৃত্যু খালাসী-সহ ২ জনের। তাঁদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তা জানার চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কনটেনার বোঝাই একটি পণ্যবাহী ট্রাক অসমের দিকে যাচ্ছিল। যাওয়ার সময় কালচিনি ব্লকের মেন্দাবাড়ি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ভান্ডানি নদীর ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায় গাড়িটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর যায় পুলিশে। আসে উদ্ধারকারী দল। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দু’জনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

উল্লেখ্য, উত্তরবঙ্গ দুর্যোগ মুখে পড়েছে। লাগাতার বৃষ্টি চলছে। একাধিক জেলায় লাল সতকর্তা জারি হয়েছে। রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। এ ছাড়া, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া একের পর এক দুর্ঘটনা ঘটছে। ময়নাগুড়িতে দুর্ঘটনা ঘটেছে। তাতেও ২ জনের প্রাণ গিয়েছে বলে জানা যাচ্ছে। এরই মধ্যে সামনে এল কালচিনির দুর্ঘটনার খবর।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker