0%

UPI Circle New Feature: UPI-তে দুর্দান্ত ফিচার, মা-বাবা-সন্তান, যে কেউ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই পেমেন্ট করতে পারবেন

নয়া দিল্লি: বর্তমানে বহু মানুষের কাছে থাকে দুটি স্মার্টফোন। কেউ একটি ফোন কাজের জন্য ও অপর ফোন ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। একটি ফোনে জরুরি কথা আর অন্য ফোনে গান-সিনেমা- এভাবেই ব্যবহার করেন অনেকে। কিন্তু মুস্কিল হল UPI ব্যবহার করার জন্য় একটা নির্দিষ্ট ফোনই রাখতে হয়। চাইলেই যে কোনও ফোনে UPI ব্যবহার করতে পারেন না। তবে এবার সেই সমস্যার সমাধান এসে গিয়েছে।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI) এমন একটি ফিচার এনেছে, যাতে যত খুশি ডিভাইসে UPI ব্যবহার করতে পারেন। UPI Circle নামে ওই ফিচারে দুটি স্মার্টফোন ব্যবহার করলেও নতুন UPI সেট আপ করতে হবে না, পৃথক ব্যাঙ্ক অ্য়াকাউন্টও ব্যবহার করতে হবে না।

কী এই UPI Circle?

এই ফিচারে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই একাধিক ডিভাইসে মাধ্যমে পেমেন্ট করা সম্ভব। সে ক্ষেত্রে শুধু একজন ব্যক্তির একাধিক ডিভাইস থাকলেই যে সুবিধা হবে তা নয়, কোনও পরিবারের একাধিক সদস্যও একজনের অ্যাকাউন্ট থেকেই পেমেন্ট করতে পারবেন।

এই ফিচারে প্রাইমারি UPI অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ যাঁর অ্যাকাউন্টের সঙ্গে UPI লিংক আছে, তাঁকেই বাকি ডিভাইসগুলি অথরাইজ করতে হবে। সে ক্ষেত্রে অন্যদের ফোনে থাকবে UPI-এর সেকেন্ডারি অ্যাকাউন্ট। যাঁর ফোনে সেকেন্ডারি অ্যাকাউন্ট থাকবে, তাঁকে প্রত্যেকবার লেনদেনে অনুমতি চাইতে হবে কি না, তা ঠিক করবে প্রাইমারি হোল্ডার। সেকেন্ডারি ইউজার ঠিক কত টাকা ব্যবহার করতে পারবে, সেটাও ঠিক করে দিতে পারবে প্রাইমারি ইউজার।

কীভাবে UPI Circle সেট আপ করবেন

ফোন থেকে UPI অ্যাপ খুলুন।

UPI Circle নামে ফিচারটি খুঁজে বের করুন।

কোনও কোনও অ্যাপের এই ফিচারটির নাম রয়েছে Pocket Money।

সেখানে গিয়ে সেকেন্ডারি ইউজার অ্যাড করুন।

invite অথবা dependent account অপশনে ট্যাপ করুন।

সেকেন্ডারি ইউজারের UPI ID ও মোবাইল নম্বর দিন।

Verification শেষ করুন।

এরপর ঠিক করুন সেকেন্ডারি ইউজার আপনার থেকে অনুমতি নেবে কি না।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker