0%

একধাক্কায় ৫০০০ টাকা বাড়ল ভাতা, DA-র পর আরেক সুখবর দিল রাজ্য, জারি বিজ্ঞপ্তি

সবদিক নিউজ:ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সরকারি কর্মীদের একের পর এক সুখবর দিয়ে চলেছে রাজ্য সরকার (Government of West Bengal)। সম্প্রতি সরকার ২০% ডিএ বৃদ্ধির (Dearness Allowance) ঘোষণা করেছে। ঘোষণা হয়েছে নয়া পে কমিশনেরও। এবার রাজ্যের চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য একটি বড় সুখবর দিল রাজ্য সরকার। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশা কর্মীদের (Anganwadi Worker, ASHA Worker) মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের সুখবর দিল রাজ্য | Government of West Bengal

৯ জুলাই দুটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশা কর্মীদের মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ দফতর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। একধাক্কায় এই কর্মীদের ৫০০০ টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে সরকার। যা নিয়ে খুশি এই কর্মীরা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আইসিডিএস এর অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এবং রাজ্যের আশা কর্মীরা এই বর্ধিত ভাতা পাবেন যা ১ আগস্ট ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আগস্ট মাসের বেতনের সাথে এই বর্ধিত ভাতা অর্থাৎ অতিরিক্ত ৫০০০ টাকা করে পেতে চলেছেন রাজ্যের এই কর্মীরা।

আরও পড়ুন: বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন, কী কী নথি লাগছে? কী প্রশ্ন করা হচ্ছে জানুন

সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বর্ধিত ৫০০০ টাকা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের নিজস্ব বাজেট থেকে দেওয়া হবে এই কর্মীদের। এর জন্য প্রয়োজনীয় বাজেট রাজ্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন অ্যাকাউন্ট হেড থেকে বরাদ্দ করেছে বলে জানানো হয়েছে। আরও বলা হয়েছে, যথা সময়ে ট্রেজারি থেকে এই টাকা রিলিজ করা হবে।

উল্লেখ্য, বহুদিন ধরেই আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা তাঁদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। তৃণমূল সরকারের আমলে একাধিকবার বিক্ষোভ প্রদর্শন করেন তারা। তবে লাভের লাভ কিছু হয়নি সেসময়। এবার নতুন সরকার ক্ষমতায় আসতেই একধাক্কায় ৫০০০ টাকা ভাতা বৃদ্ধিতে খুশি সকলে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker