0%

সেকশন কন্ট্রোলার পদে নিয়োগ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড

AK Bangla 24×7 Digital: ভারতীয় রেলে চাকরি করার স্বপ্ন দেখেন? আপনাদের জন্য সুখবর। রেলমন্ত্রকের অধীনে থাকা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে ও জোনে সেকশন কন্ট্রোলার পদে নিয়োগ করবে। মোট শূন্যপদ ১১৯। যে কোনো ভারতীয় নাগরিক স্নাতক হলেই আবেদন করতে পারবেন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।

১৫ জুলাই থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। ১৪ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। বয়স হতে হবে ২০-৩৩ বছর। অফিশিয়াল ওয়েবসাইট rrb.indianrailways.gov.in অথবা বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট মারফত আবেদন করা যাবে। প্রাথমিক ভাবে মাসিক বেতন শুরু ৩৫,৪০০ টাকা থেকে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ১৬ আগস্টের মধ্যে অনলাইনে আবেদনমূল্য জমা দিতে হবে। ১৭ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদনপত্রর ভুল সংশোধন করা যাবে। ২৭-৩১ আগস্ট পর্যন্ত নথিপত্র আপলোড করা যাবে। মোট ১১৯টি শূন্যপদের মধ্যে ৫০টি আসন অসংরক্ষিত। তপশিলি জাতি চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষিত ১৯টি আসন। তপশিলি উপজাতি চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আসন। ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষিত ২৯টি আসন। আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষিত ৯টি আসন।

কলকাতা, শিলিগুড়ি, মালদহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ছাড়াও আহমেদাবাদ, আজমেঢ়, প্রয়াগরাজ, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরক্ষপুর, গুয়াহাটি, মুম্বই, মজফ্ফরপুর, পটনা, রাঁচি, সেকেন্দ্রাবাদ ও তিরুবনন্তপুরম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে সেকশন কন্ট্রোলার পদে নিয়োগ করা হবে। মহিলা, তৃতীয় লিঙ্গ, প্রাক্তন সেনাকর্মী, তপশিলি জাতি ও উপজাতি, সংখ্যালঘু, আর্থিক ভাবে দুর্বল ও শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ২৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় বসলে পুরো অর্থ ফেরত দেওয়া হবে। বাকি চাকরিপ্রার্থীদের ৫০০ টাকা আবেদনমূল্য লাগবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় বসলে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে। ইউপিআই, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং মারফত অনলাইনে আবেদনমূল্য জমা দেওয়া যাবে। ১২০ মিনিটের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। সফল পরীক্ষার্থীদের বাছাই করা হবে মেধার ভিত্তিতে। কম্পিউটার ভিত্তিক অ্যাপ্টিচিউড টেস্ট নেওয়া হবে। সফল পরীক্ষার্থীদের নথিপত্র যাচাই করা হবে। শারীরিক পরীক্ষা হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker