0%

দ্বিতীয় পরীক্ষায় নিরাপদ প্রমাণিত বিসলেরি! আইনি জট কাটবে কি?

ভারতের প্যাকেটজাত পানীয় জলের বাজারে সবথেকে বিশ্বাসযোগ্য নাম ‘বিসলেরি’ (Bisleri Water )-কে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবার এক নতুন মোড় নিয়েছে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস…

ভারতের প্যাকেটজাত পানীয় জলের বাজারে সবথেকে বিশ্বাসযোগ্য নাম ‘বিসলেরি’ (Bisleri Water )-কে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবার এক নতুন মোড় নিয়েছে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) সম্প্রতি বিসলেরির একটি জলের নমুনাকে ‘অনিরাপদ’ ঘোষণা করে সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ বা প্রোসিকিউশনের অনুমতি দেওয়ার পর দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল।

তবে পরবর্তী পরীক্ষায় ওই নমুনাটি নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে বলে খবর সামনে আসায় পুরো বিষয়টি ঘিরে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা। একটি নমুনা কীভাবে একবার ‘অনিরাপদ’ এবং পরের বার ‘নিরাপদ’ হিসেবে চিহ্নিত হতে পারে, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর।

আরও দেখুনঃ পহেলগাঁও কাণ্ডের আগে একাধিকবার স্থান পরিবর্তন চিনা উপগ্রহের! ফাঁস ভয়ঙ্কর কম্যুনিস্ট ষড়যন্ত্র

সেদিন বিসলেরির গোয়া কারখানা থেকে প্যাকেটজাত পানীয় জলের ছয়টি নমুনা সংগ্রহ করেছিল এফএসএসএআই। প্রাথমিক ল্যাবরেটরি পরীক্ষায় পাঁচটি নমুনা সমস্ত পরীক্ষায় পাশ করলেও ষষ্ঠ নমুনাটিতে বিপত্তি দেখা দেয়। নিয়ম অনুযায়ী, প্যাকেটজাত পানীয় জলে ‘ব্রোমেট’ (Bromate)-এর সর্বোচ্চ অনুমোদিত মাত্রা প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম হলেও, ওই নমুনাটিতে ১২ মাইক্রোগ্রাম ব্রোমেট পাওয়া যায়।

জল শোধনের প্রক্রিয়ায় উপজাত হিসেবে তৈরি হওয়া (Bisleri Water )এই রাসায়নিকটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে বলে মনে করা হয়। এই রিপোর্টের ভিত্তিতেই নমুনাটিকে অনিরাপদ ঘোষণা করে খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা। তবে এফএসএসএআই-এর এই প্রাথমিক রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে ২০২৫ সালের নভেম্বরে আপিল করে বিসলেরি কর্তৃপক্ষ।

নিয়ম মেনে নমুনাটি দ্বিতীয়বার পরীক্ষার জন্য একটি রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়। আর এখানেই ঘটে আসল চমক। দ্বিতীয় দফার পরীক্ষায় দেখা যায়, ওই জলের নমুনায় ব্রোমেটের মাত্রা সম্পূর্ণ অনুমোদিত সীমার মধ্যেই রয়েছে।

পাশাপাশি, বিসলেরির তরফে একটি এফএসএসএআই-অনুমোদিত স্বাধীন ল্যাবরেটরিতেও নমুনাটি পরীক্ষা করানো হয় এবং সেখানেও ব্রোমেটের মাত্রা স্বাভাবিক পাওয়া যায়। বিসলেরি কর্তৃপক্ষ ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি সেই রিপোর্ট এফএসএসএআই-এর ওয়েস্টার্ন রিজিওনাল অফিসে জমা দিয়ে ভেবেছিল বিষয়টি মিটে গিয়েছে।

কিন্তু জট পাকিয়েছে অন্য জায়গায়। রেফারেল ল্যাবরেটরির দ্বিতীয় পরীক্ষায় ব্রোমেটের মাত্রা স্বাভাবিক পাওয়া গেলেও, ওই একই নমুনায় ‘পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বনস’ (PAHs)-এর উপস্থিতি ধরা পড়ে। এফএসএসএআই-এর মানদণ্ড অনুযায়ী, পানীয় জলে এই রাসায়নিকের সামান্যতম উপস্থিতিও গ্রহণযোগ্য নয়।

মূলত এই দ্বিতীয় রাসায়নিকটির উপস্থিতির কারণেই রেফারেল ল্যাবও নমুনাটিকে সামগ্রিকভাবে ‘অনিরাপদ’ তকমা দেয় এবং তার ভিত্তিতেই ২২ নভেম্বর বিসলেরির বিরুদ্ধে ফুড সেফটি অ্যাক্ট, ২০০৬-এর অধীনে মামলার অনুমোদন দেয় এফএসএসএআই।

দুটি ভিন্ন পরীক্ষার এই পরস্পরবিরোধী ফলাফল (Bisleri Water )এখন সাধারণ মানুষের মনে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, নমুনা সংরক্ষণের পদ্ধতি, পরীক্ষার সময়কাল কিংবা ল্যাবরেটরির যন্ত্রাংশের সূক্ষ্ম তারতম্যের কারণে রাসায়নিকের মাত্রায় এমন হেরফের হতে পারে। তবে বিসলেরির দাবি, তারা ১০টি ধাপে ৯০টিরও বেশি গুণমান পরীক্ষার পর জল বাজারজাত করে এবং গোয়ার ওই একটি মাত্র ব্যাচ ছাড়া দেশের ১৪৩টি প্ল্যান্টের আর কোথাও কোনো সমস্যা পাওয়া যায়নি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker