0%

পুর নিয়োগ মামলায় CBI স্ক্যানারে নতুন নাম! সুজিত বসুর শ্যালককে তলব কেন্দ্রীয় এজেন্সির

SOBDIK NEWS: পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Municipal Recruitment Scam) তদন্তের গতি বাড়িয়েছে সিবিআই (CBI)। গত শনিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে সুজিত বসুকে (Sujit Bose) জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার এই মামলায় প্রাক্তন মন্ত্রীর শ্যালককে তলব করা হল। জানা গিয়েছে, বুধবারই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি।

পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই স্ক্যানারে সুজিতের শ্যালক | (Municipal Recruitment Scam)

সিবিআই সূত্রে দাবি, পুর নিয়োগ দুর্নীতিতে শ্যালককে ব্যবহার করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তাঁকে চাকরিও দিয়েছিলেন সুজিত। তিনি আর কী কী ভাবে আর্থিক দিক থেকে লাভবান হয়েছেন সেটা জানতেই তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান বলে খবর।

গত শনিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে প্রায় তিন ঘণ্টা সুজিতকে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই আধিকারিকরা। তবে তাঁর দেওয়া উত্তরে সন্তুষ্ট নন গোয়েন্দারা। সূত্র মারফত এমনটাই খবর। সেই জিজ্ঞাসাবাদ পর্বের দিন চারেক পর প্রাক্তন দমকলমন্ত্রীর শ্যালককে তলব করা হল।

আরও পড়ুনঃ সবজির দামে লাগাম টানতে বড় দাওয়াই! আরও হাজার সুফল বাংলা স্টলের পরিকল্পনা রাজ্যের

পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত ১১ মে গ্রেফতার হয়েছেন সুজিত। জুলাই মাসে প্রাক্তন মন্ত্রীর পাশাপাশি তাঁর ছেলের বিরুদ্ধে চার্জশিট পেশ করে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে অভিযোগ, পুরসভার নানা পদে বেআইনিভাবে প্রার্থী নিয়োগের সুপারিশ ও দুর্নীতির টাকা নানা ব্যবসায়িক সংস্থায় খাটিয়েছেন।

যদিও দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রাক্তন দমকলমন্ত্রী। জামিন চেয়ে একাধিকবার আদালতের দ্বারস্থও হয়েছেন তিনি। তবে এখনও পর্যন্ত প্রত্যেকবারই আবেদন খারিজ হয়ে গিয়েছে। ফলে তাঁর জেলমুক্তি হয়নি।

এবার পুর নিয়োগ মামলায় সুজিত বসুর শ্যালককে তলব করল সিবিআই। এদিন ১১টা নাগাদ তাঁকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামীদিনে এই মামলায় নতুন কোন তথ্য সামনে আসে ও মামলার মোড় কোনদিকে ঘোরে সেটাই দেখার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker