0%

মাদুরো গ্রেপ্তারের আগেই তেলের চুক্তি! ‘ক্ষমতার অপব্যবহারে’ তদন্তের মুখে ট্রাম্পের ডেপুটি ভ্যান্স

ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের আগেই বিশ্বের বড় তেল সংস্থাগুলির সঙ্গে সেরে ফেলা হয়েছিল চুক্তি। গ্রেপ্তারের পর পরিকল্পিতভাবে বিশ্বের অন্যতম বড় তেল সংস্থা ‘ভিটোলে’র হাতে তেল বিক্রির দায়িত্ব তুলে দেওয়া হয়। অভিযোগ, কোটি কোটি টাকা অনুদানের বিনিময়ে তেল সংস্থাকে পাইয়ে দেওয়া হয় ভেনেজুয়েলার তেলের বরাত। এই অনিয়মে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের (JD Vance) ভূমিকা ছিল বলে অভিযোগ উঠেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন সেনেট।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টর্সের প্রতিবেদন অনুযায়ী, মাদুরোকে গ্রেপ্তারের আগেই ভ্যান্স ও ভিটোল সংশ্লিষ্ট ব্যবসায়ী অ্যাডিসনের মধ্যে তেল চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এখান থেকে ভিটোল প্রায় ৬ হাজার ৩০০ কোটি টাকা পর্যন্ত মুনাফা পাবে বলে প্রস্তাব দেওয়া হয়। সূত্রের দাবি, বৈঠকে ভ্যান্স জানতে চেয়েছিলেন, আমেরিকা যদি ভেনেজুয়েলার তেলের দখল পায়, তাহলে সেই অপরিশোধিত তেল বিশ্ববাজারে কত তাড়াতাড়ি বিক্রি করা যাবে। অ্যাডিসন নাকি আশ্বাস দিয়েছিলেন, ভিটল এই কাজের জন্য সবচেয়ে উপযুক্ত। এই ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন সেনেট। ডেমোক্র্যাটিক কংগ্রেস ওম্যান ম্যাগি হাসান ১৪ ডিসেম্বরের মধ্যে এই সংক্রান্ত বৈঠক, আলোচনা এবং তেল বিক্রির লাইসেন্স প্রদান সংক্রান্ত যাবতীয় নথি চেয়েছেন।

অভিযোগ , অ্যাডিসন ২০২২ সালে ভ্যান্সের সিনেট নির্বাচনের জন্য ৩ লক্ষ ডলার চাঁদা দিয়েছিলেন। যার জেরেই ‘ক্ষমতার অপব্যবহার’ করে ভ্যান্স অ্যাডিসনকে এই সুবিধা পাইয়ে দিয়েছিলেন।

যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভ্যান্স। তাঁর মুখপাত্র মার্কিন জ্বালানি বিভাগকে জানিয়েছেন, যোগ্যতার ভিত্তিতেই ভিটোলকে তেল বিক্রির বরাত দেওয়া হয়েছিল। অ্যাডিসনও এই বিষয়ে ভ্যান্সের সঙ্গে গোপন বৈঠকের দাবি খারিজ করেছেন। তবে রিপোর্ট বলছে, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর, অর্থাৎ মাদুরো গ্রেপ্তারের এক সপ্তাহ আগে অ্যাডিসনের ব্যক্তিগত জেট ও ভ্যান্সের সরকারি বিমান মন্টানার একই বিমানবন্দরে ছিল। তবে অ্যাডিসনের দাবি, মাদুর গ্রেপ্তারের দু’দিন পর অর্থাৎ ৫ জানুয়ারি মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট তাঁকে ফোন করে ভেনেজুয়েলার তেল বিক্রির প্রস্তাব দেন।

মার্কিন জ্বালানি দপ্তরও এই ফোনের কথা স্বীকার করেছে। এরপর ৯ জানুয়ারি ভিটল ও তার প্রতিদ্বন্দ্বী সংস্থা ট্রাফিগুরা ভেনেজুয়েলার তেল বিক্রির বিশেষ লাইসেন্স পায়। অভিযোগ উঠেছে, অ্যাডিসন ২০২২ সালে ভ্যান্সের সিনেট নির্বাচনের জন্য ৩ লক্ষ ডলার চাঁদা দিয়েছিলেন। যার জেরেই ‘ক্ষমতার অপব্যবহার’ করে ভ্যান্স অ্যাডিসনকে এই সুবিধা পাইয়ে দিয়েছিলেন। আপাতত গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে রিপোর্ট বলছে, চলতি বছরের প্রথম ৯ মাসেই আমেরিকা ১,২০০ কোটি ডলারেরও বেশি ভেনেজুয়েলার তেলের রাজস্ব পরিচালনা করেছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker