0%

CJP Protest: যন্তর-মন্তরে ছাত্র আন্দোলনে ‘উস্কানি’ পাকিস্তানের! ৪০০-র বেশি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বন্ধ করল দিল্লি পুলিশ

বড় অভিযোগ দিল্লি পুলিশেরImage Credit: PTI

নয়া দিল্লি: ছাত্র আন্দোলনকে (CJP Protest) ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য, বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হচ্ছে। শুধু তাই নয়, ছাত্র আন্দোলনেও পাকিস্তান (Pakistan) থেকে উস্কানি দেওয়া হচ্ছে। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে এবার কড়া পদক্ষেপ করল দিল্লি পুলিশ (Delhi Police)। জানা গিয়েছে, ৪০০-রও বেশি পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল চিহ্নিত করেছে দিল্লি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভিডিয়ো বার্তায় এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছেন দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (DCP) সুমিত ঝাঁ।

কী বলছে পুলিশ?

ডিসিপি ঝাঁ বলেন, “যন্তর-মন্তরে চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়ো তথ্য ছড়ানোর চেষ্টা চলছে। তদন্তে ৪০০-রও বেশি পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল চিহ্নিত হয়েছে, যেগুলি গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এই হ্যান্ডেলগুলি ব্লক করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।” তাঁর আরও দাবি, অপারেশন সিঁদুর চলাকালীনও এই একই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি সক্রিয় ছিল। গত বছর পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (PoK) জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার অভিযানের সময়ও এই অ্যাকাউন্টগুলি সক্রিয় ছিল বলে দাবি পুলিশের।

ডিসিপি সুমিত ঝাঁ বলেন,”এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলির একমাত্র উদ্দেশ্য সাধারণ মানুষকে উস্কানি দেওয়া এবং যুব সমাজের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। কোনও তথ্য যাচাই না করে তা শেয়ার করবেন না।”

জন্তর-মন্তরে বিক্ষোভ অব্যাহত

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে জন্তর-মন্তর এবং সংলগ্ন এলাকায় বৃহস্পতিবারও হাজার হাজার ছাত্র-যুব বিক্ষোভে সামিল হন। আন্দোলন ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার সন্ধ্যায় জন্তর-মন্তর এলাকায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। শুক্রবারও উত্তাল রাজধানী। ১৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, আজও নিট প্রশ্ন ফাঁস ঘিরে উত্তপ্ত সংসদ চত্বর। সংসদের ভিতরে-বাইরে চলছে বিক্ষোভ। সোমবার পর্যন্ত লোকসভা মুলতুবি করা হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker