0%

Entertainment Latest Live News Updates: সত্যিই অসুস্থ জিৎ?

বাংলার মেগাস্টার জিৎ তিনি বর্তমানে শুটিং করতে ব্যস্ত। এবং খেয়াল করলে দেখা যাবে, একটি খবর রটেছে গতকাল থেকে, যে তিনি নাকি অসুস্থ, এবং ভীষণ বড় মাপের চোট পেয়েছেন। জিৎ বর্তমানে কেউ বলে ডাকাত-কেউ বলে বিপ্লবী, ছবির শুটিং করতে ব্যস্ত। সেখানেই নাকি স্টান্ট করতে গিয়ে বেজায় মুশকিলে পড়েছেন তিনি। 

  • Dec 19, 2025 15:20 IST

    উত্তরাখণ্ডে পাহাড়ের গা বেয়ে, চিনতে পারছেন এই অভিনেতাকে?

  • Dec 19, 2025 14:29 IST

    Ankush Hazra: প্রেমিকা পাশে, তবুও ভয় নেই! অঙ্কুশের মন্তব্যে চর্চায় ঐন্দ্রিলা

    অঙ্কুশ এবং ঐন্দ্রিলার সম্পর্ক ঠিক এতটাই ওপেন সিক্রেট, যে তারা পরস্পরকে নিয়ে নানা ধরনের মজা রসিকতা সকলের সামনে করেই থাকেন। এমনকি, নিজেদের সম্পর্ক যে এতটা অটুট – তাঁদের নানা মতামতেই সেই সম্পর্কে বোঝা যায়। যদিও তারা এখনো পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হননি, এরপরেও তাদের একে অপরকে নিয়ে ঠাট্টা তামাশা দেখবার মতো। এবার যে ছবিতে তাদেরকে একসঙ্গে দেখা যাচ্ছে, সেখানে অঙ্কুশ এক নিপীড়িত পুরুষের চরিত্রে অভিনয় করছেন। 

  • Dec 19, 2025 13:52 IST

    Malti Chahar: ‘আমাকে জোর করে চুম্বন করতে চেয়েছিল’, অস্বস্তিকর অভিজ্ঞতা বিগ বস খ্যাত মালতীর

    সিদ্ধার্থ কান্নানের সঙ্গে কথোপকথনে মালতী জানান, ইন্ডাস্ট্রিতে যখন তিনি একেবারেই নতুন, তখন তিনি কাস্টিং কাউচের শিকার হওয়ার মতো, একাধিক অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। তাঁর কথায়, কোনও কাস্টিং ডিরেক্টর কখনও সরাসরি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেননি, কিন্তু একজন প্রবীণ পরিচালক একবার তাঁর সীমা লঙ্ঘন করার চেষ্টা করেছিলেন। দক্ষিণের এক নামী প্রযোজকের সঙ্গে একটি মিটিংয়ের কথা স্মরণ করে মালতী বলেন, রিডিং-র পর তিনি বাড়ি ফিরে আসেন। পরে পরিচালক তাঁকে ওই প্রযোজকের হোটেল রুমে দেখা করতে বলেন এবং রুম নম্বর পাঠান। মালতী স্পষ্টভাবেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

  • Dec 19, 2025 13:20 IST

    Jeet Injury: স্টান্ট করতে গিয়ে বিপদ? জিৎ-এর আঘাত নিয়ে সত্যিটা কী!

    Jeet Injury: বাংলার অন্যতম সুপারস্টার নাকি অসুস্থ! তিনি নাকি গুরুতর চোট পেয়েছেন! টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এহেন খবর। একদিকে দেব যখন নিজের আসন্ন ছবির প্রোমোশনে ব্যাস্ত, তখন কানাঘুষো খবর জিৎ নাকি, আঘাত পেয়েছেন!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker