0%

‘অনশন ভাঙব না’, নাড্ডা-‘ককরোচ’ বৈঠকের পরেও অনড় সোনম, দিলেন নয়া শর্ত

দাবি মতো সোমবার ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা। কিন্তু তারপরও অনড় পরিবেশকর্মী তথা শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তিনি সাফ জানিয়ে দিলেন, তিনি এখন অনশন ভাঙছেন না। শুধু তাই নয়, অনশন ভাঙার নয়া শর্তও দিয়েছেন তিনি।

সোমবার হাসপাতাল থেকেই স্ত্রী গীতাঞ্জলি আংমোর মাধ্যমে তিনি বার্তা দিয়েছে। সেখানে ‘ককরোচ’দের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন। হাতে লেখা একটি চিঠিতে সোনম লেখেন, ‘আমি আমার অনশন চালিয়ে যাব। শান্তিপূর্ণভাবে আন্দোলনরত তরুণদের উপর যে নির্মম আচরণ করা হয়েছে, তা দেখেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত তরুণ নেতারা সংসদ ভবনে গিয়ে সাংসদদের সঙ্গে দেখা করার অনুমতি পাবেন বা তাঁরা আমার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন, ততক্ষণ পর্যন্ত আমার অনশন চলবে।’ সোনমের কথায়, “আশা করি, তার আগেই সরকার শিক্ষামন্ত্রীর জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করবে। উসকানি সত্ত্বেও তরুণরা যেভাবে শান্তি বজায় রেখেছে, তাতে আমি অভিভূত। ওদের সমস্যার যাতে দ্রুত সমাধান করা হয়।”

উল্লেখ্য, দিল্লির যন্তরমন্তর থেকে তুলে সোনমকে শনিবার সফদরজং হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ। এখনও তাঁর অনশন ভাঙানো যায়নি। তাঁর স্ত্রী গীতাঞ্জলী দাবি করেছেন, হাসপাতালে চিকিৎসকরা তাঁকে খাদ্যগ্রহণের জন্য চাপ দিলেও সোনম এখনও তরল খাবারও গ্রহণ করেননি। সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। শোনা যাচ্ছি, এদিন তিনি অনশন প্রত্যাহার করতে পারেন। কিন্তু তা হল না। অনশন চালবে বলেই জানিয়েছেন সোনম।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker