0%

অভিনয় ছেড়ে রাজনীতি? ভোটের আগে নতুন ভূমিকায় পরমব্রত, তৃণমূলের হয়ে প্রচার শুরু

বাংলা হান্ট ডেস্কঃ অনেক দিন ধরেই তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee)। বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তাঁকে নিয়মিত দেখা যেত, এমনকি ব্যক্তিগত সম্পর্কও তৈরি হয়েছিল দলের শীর্ষ নেতাদের সঙ্গে। তাই অনেকেই ভেবেছিলেন এবারের নির্বাচনে তিনি হয়তো প্রার্থী হবেন। যদিও তা হয়নি, কিন্তু ভোটের ঠিক আগে এবার সরাসরি তৃণমূলের হয়ে প্রচারে নেমে নিজের রাজনৈতিক যাত্রা শুরু করলেন তিনি।

তৃণমূলের প্রচারে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)

দ্বিতীয় দফার ভোটের আগে যখন জোরকদমে প্রচার চলছে, তখনই প্রথমবার তৃণমূলের হয়ে ময়দানে নামতে দেখা গেল পরমব্রতকে (Parambrata Chatterjee) । শনিবার নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণে তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাসের সমর্থনে একটি সভায় যোগ দেন তিনি। সেই সভায় তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী জুন মালিয়া। চক দিগনগর হাইস্কুলের মাঠে আয়োজিত ওই সভায় তৃণমূলের উত্তরীয় পরে মঞ্চে ওঠেন পরমব্রত। সেখানেই তিনি বলেন, এই জায়গা থেকেই তাঁর রাজনৈতিক পথচলা শুরু হচ্ছে।

কেন তিনি এই প্রচারে এলেন, সেই প্রশ্নের উত্তরে পরমব্রত (Parambrata Chatterjee) বলেন, ২০২৬ সালের এই নির্বাচন শুধু ভোট নয়, এটা বাংলা ও বাঙালির সম্মানের লড়াই। তাই এই লড়াইয়ে প্রত্যেক মানুষের অংশ নেওয়া উচিত বলেও তিনি মনে করেন। সভায় উপস্থিত মহিলাদের উদ্দেশ্যেও তিনি কথা বলেন। অন্য রাজ্যে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা তুলে ধরে তিনি বলেন, বাইরে থেকে এসে কেউ যদি বাংলার মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে, সেটা মেনে নেওয়া যায় না। তাঁর মতে, পশ্চিমবঙ্গ এখনও মহিলাদের জন্য নিরাপদ রাজ্যগুলির মধ্যে একটি।

প্রথম দফার ভোটের সময় পরমব্রতকে (Parambrata Chatterjee) কোথাও প্রচারে দেখা যায়নি। তবে দ্বিতীয় দফার আগে তাঁর এই উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু করেছে। রবিবারও তিনি একাধিক সভা ও পদযাত্রায় যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ সামনে নয়া তথ্য, কোচবিহারে রেকর্ড ভোট, প্রথম দফায় বাংলার মোট কত শতাংশ?

এর আগে ফেডারেশনের সঙ্গে মতবিরোধের সময় পরিচালক গিল্ডের হয়ে যাঁরা হাইকোর্টে গিয়েছিলেন, তাঁদের মধ্যে পরমব্রতও ছিলেন। পরে তিনি সেই মামলা থেকে সরে দাঁড়ান। তারপর থেকেই তাঁর কাজ কিছুটা কমে যায় বলেও শোনা যায়। গত বছরের বইমেলার সময় সেই ইঙ্গিতও মিলেছিল। সব মিলিয়ে, এখন পরমব্রত (Parambrata Chatterjee) যে তৃণমূলের আরও কাছাকাছি এসেছেন এবং সরাসরি দলের হয়ে প্রচার করছেন, সেটা স্পষ্ট।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker