0%

আজ সোনার দামে বড় পরিবর্তন! কেনার আগে জেনে নিন ২২ ও ২৪ ক্যারেটের সর্বশেষ মূল্য

বাংলা হান্ট ডেস্ক: আরও একবার সোনার দামে মিলল স্বস্তি। সোনার দাম গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল। এমনকি গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। চলতি সপ্তাহের শুরুর থেকে সোনার দাম (Gold Price) অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেয়েছেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও।

কমল সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে (Gold Price)।

আরও পড়ুন: দীর্ঘ প্রতীক্ষার পর বেলঘরিয়া ব্রিজে গাড়ি চলাচলের ট্রায়াল, খুশি নিত্যযাত্রীরা

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩৯৩৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৯৩৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৬৬০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৯৬৬০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৫৮৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৫৮৫০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৪৬৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৪৬৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৪৫৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৪৫৫০ টাকা।

এই সোনার দাম কমায় স্বর্ণ ব্যবসায়ীরা মনে করছেন আগামী দিনে আবারও সোনার দাম (Gold Price) বাড়তে পারে। এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker