0%

ইরান যুদ্ধে ট্রাম্পের দীর্ঘ বৈঠকেও মিলল না রফাসূত্র! এবার হামলার চূড়ান্ত প্রস্তুতি?

ইরান যুদ্ধ নিয়ে শুক্রবার জরুরি বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দীর্ঘ সেই বৈঠকেও কোনও রফাসূত্র মেলেনি। এক মার্কিন কর্তাকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা ‘এপি’। তাহলে কি এবার তেহরানে হামলার চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দেবেন ট্রাম্প? এই জল্পনাই এখন ছড়াতে শুরু করেছে।

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইরান যুদ্ধ নিয়ে শুক্রবার হোয়াইট হাউসে প্রায় দু’ঘণ্টার উচ্চ-পর্যায়ের একটি বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে উপস্থিত ছিলেন ট্রাম্পের সহযোগীরা। সূত্রের খবর, ট্রাম্প সেখানেও স্পষ্ট করে দিয়েছেন, আমেরিকার দেওয়া অন্যতম প্রধান শর্তগুলি যদি ইরান না মানে তাহলে তেহরানে ফের অভিযান শুরু করতে পারে ওয়াশিংটন। বৈঠক শেষে তিনি সমাজমাধ্যম ট্রুথ সোশালে লেখেন, ‘ইরানকে নিশ্চিত করতে হবে যেন তারা কখনও পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে না। পাশাপাশি, হরমুজে প্রণালীতে অবাধে নৌচলাচল করতে দিতে হবে এবং সমুদ্র বিছিয়ে রাখা মাইনও ধ্বংস করতে হবে। এদিকে শনিবার মার্কিন যুদ্ধ মন্ত্রকের সচিব পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরানের সঙ্গে যদি কোনও চুক্তি না হয়, তাহলে আমেরিকা ফের তেহরানে অভিযান চালাতে প্রস্তুত।” 

আরও পড়ুন:

প্রসঙ্গত, যুদ্ধবিরতির জন্য ট্রাম্প ইরানকে যে শর্তগুলি দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম হল – হরমুজ প্রণালীতে অবাধে জাহাজ চলাচল করতে দেওয়ার অনুমতি এবং তেহরানের হাতে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, তা ওয়াশিংটনকে হস্তান্তর করতে হবে। একইসহঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত থাকতে হবে। কিন্তু আমেরিকার এই শর্তগুলি মানতে নারাজ তেহরান। এর জেরেই সমঝোতায় আসতে পারছে না দু’দেশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker