0%

গরম ভাতে জমে যাবে, রবিবাসরীয় দুপুরে চেখে দেখুন ‘বাদামি মাটন’

বাংলাহান্ট ডেস্ক : পাঁঠার মাংস বাঙালির কাছে ‘ইমোশন’। রবিবার এলেই পাঁঠার মাংস আর ভাত এখনও বহু বাড়িরই রেওয়াজ। তবে মাটনের একঘেয়ে রেসিপি (Recipe) খেয়ে স্বাদ বদল করার ইচ্ছা তো হতেই পারে। মাটনের আলু দিয়ে ঝোল বা কষা, কোর্মা ছাড়া অন্য কিছু রাঁধতে চাইলে মাংসে মেশাতে পারেন বাদামের স্বাদ।

ভিন্ন স্বাদের মাটন রেসিপি (Recipe)

পাতলা ঝোল বা মশলা দিয়ে কষা, মাটন ভালো লাগে দু ভাবেই। এবার মাটনের রেসিপি বানান বাদাম দিয়ে। একেবারে ভিন্ন স্বাদের কিছু ট্রাই করতে চাইলে চেখে দেখতেই পারেন এই বিশেষ রেসিপি।

বাদামি মাটনের উপকরণ:

পাঁঠার মাংস- ৫০০ গ্রাম

পেঁয়াজ- ২ টি

আদা রসুন বাটা- ১ টেবিল চামচ

দই- ৪ টেবিল চামচ

ধনেগুঁড়ো- ১ টেবিল চামচ

হলুদ গুঁড়ো- আধ চা চামচ

শুকনো লঙ্কার গুঁড়ো- ১ টেবিল চামচ

আমন্ড- ১ কাপ

তেজপাতা- ২ টি

দারচিনি- ১ টি

সবুজ এলাচ- ৪-৫ টি

কালো এলাচ- ১ টি

ঘি- ৪ টেবিল চামচ

গোলাপজল- ৩-৪ ফোঁটা

আরও পড়ুন : তেলের দরকারই নেই, এই ‘সিক্রেট’ টেকনিকে বিনা তেলেই হবে ফুলকো লুচি

বাদামি মাটনের প্রণালী: আমন্ডগুলি ভালো করে ধুয়ে ১০ মিনিট গরম জলে ডুবিয়ে রাখতে হবে। এরপর বাদামের খোসা ছাড়িয়ে অর্ধেকটা দইয়ের সঙ্গে মিশিয়ে বেটে নিতে হবে। পেঁয়াজকুচি ভেজে তুলে রাখতে হবে। এরপর কড়াইতে (Recipe) ঘি গরম করে গোটা মশলা ফোরন দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে মাটন। ভাজা ভাজা হলে আদা রসুন বাটা দিয়ে কষাতে হবে। এরপর একে একে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনেগুঁড়ো এবং নুন।

আরও পড়ুন : ‘যে পার্টি টাকা দেবে, তাদের হয়েই পাঁচালি গাইব’, স্পষ্ট জবাব ইমনের

কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিতে হবে বাদাম ও দইয়ের মিশ্রণ। তেল ছেড়ে দিলে দিয়ে দিতে হবে পেঁয়াজ। কিছুক্ষণ রান্নার পর বেশ খানিকটা জল ঢেলে দিতে হবে। এরপর কড়াইতে ঢাকা দিয়ে কিছুক্ষণ আঁচ কম করে আধ ঘন্টা রান্না হতে দিতে হবে। মাংস নরম হয়ে এলে আমন্ড কুচি এবং গোলাপ জল ছড়িয়ে কিছুক্ষণ পর পরিবেশন করুন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker