0%

চিংড়ির নতুন রেসিপি খুঁজছেন? একবার ট্রাই করলেই মন জিতে নেবে বালাচং

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে নতুন লোক এসেছে, তাদেরকে নতুনত্ব কিছু করে খাওয়াতে চাইলে অবশ্যই আজকের এই রেসিপিটি করে খাওয়াতে পারেন। কারণ একঘেয়ে চিংড়ির পদ খেতে কারোর ভালো লাগে না। নতুনত্ব কিছু খেতে চাইলে অবশ্যই বানিয়ে ফেলুন এই রেসিপিটি (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু চিংড়ির বালাচং (Recipe)

বাড়িতে একঘেয়ে চিংড়ি মাছ দিয়ে এক রকমের রান্না করতে করতে অথবা এক রকমের রান্না খেয়ে যদি মুখে আপনার চর পড়ে। তাহলে একবার ট্রাই করে দেখুন আজকের এই রেসিপিটি। যা বানাতে খুব অল্প সময় লাগবে। জেনে নিন কিভাবে বানাবেন চিংড়ির বালাচং (Recipe)।

Recipe whip up a delicious shrimp balachong with just a few ingredients

আরও পড়ুন: পুরনো মাছও হবে একেবারে টাটকা, ফ্রিজে রাখার সময় মেনে চলুন এই কৌশল

উপকরণ:

৪০০ গ্রাম চিংড়ি

৭-৮ টেবিল চামচ পেঁয়াজ কুচি

২ টেবিল চামচ রসুন বাটা

২-৩ টেবিল চামচ কাঁচালঙ্কা কুচি

১ চা চামচ হলুদ গুঁড়ো

২ চা চামচ লঙ্কার গুঁড়ো

২ চা চামচ জিরে গুঁড়ো

১ চা চামচ গোলমরিচের গুঁড়ো

স্বাদমতো নুন

১ টেবিল চামচ লেবুর রস

১ টেবিল চামচ ভিনিগার

৫-৬ টেবিল চামচ সর্ষের তেল

প্রণালী: প্রথমে চিংড়িমাছগুলি প্রথমে ভাল করে ধুয়ে নিন। মাছের আকার বড় থাকলে ছোট ছোট কুচি করে নিন। এ বার একটি পাত্রে সব রকম শুকনো মশলা নিয়ে ভিনিগার মিশিয়ে রেখে দিন। কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ বাদামি হয়ে এলে রসুন বাটা দিয়ে খানিক ক্ষণ কষিয়ে নিন। এ বার বানিয়ে রাখা গুঁড়ো মশলার মিশ্রণ আর নুন দিয়ে আরও খানিক ক্ষণ নাড়াচাড়া করুন। মশলা থেকে তেল ছেড়ে এলে চিংড়িমাছগুলি দিয়ে দিন। এ বার একটি মাছ ভাজাভাজা হয়ে এলে লেবুর রস ছড়িয়ে দিন। তারপর গরম গরম নামিয়ে পরিবেশন করুন (Recipe)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker