0%

দেশের যে কোনও জায়গা থেকে তুলতে পারবেন রেশন! মেরা রেশন অ্যাপের বাকি সুবিধাগুলি জানুন

বাংলা হান্ট ডেস্কঃ কর্মসূত্রে বাইরে থাকার কারণে অনেকে নিয়মিত রেশন (Ration) তুলতে পারেন না। এদিকে অনেকদিন যদি রেশন তোলা না হয় তাহলে রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। এই চিন্তা দূর করতে পারে কেন্দ্রীয় সরকারের মেরা রেশন অ্যাপ (Mera Ration 2.0 App)। কারণ এই অ্যাপের মাধ্যমে দেশের যে কোনও প্রান্ত থেকে রেশন তোলা যায়। সেই সঙ্গেই পাওয়া যায় আরও একাধিক সুবিধা।

মেরা রেশন অ্যাপের সুবিধা | (Mera Ration 2.0 App)

কেন্দ্রের ওয়ান নেশন, ওয়ার্ড রেশন কার্ড প্রকল্পের অধীন মেরা রেশন ২.০ অ্যাপ চালু হয়েছিল। এটি কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন দফতরের একটি অ্যাপ। এর মাধ্যমে উপভোক্তারা ঘরে বসেই রেশন সংক্রান্ত একাধিক পরিষেবা পান।

আরও পড়ুনঃ ক্যাবের মতো মোবাইলেই বুক করা যাবে অ্যাম্বুলেন্স! নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার

জানা গিয়েছে, রেশন কার্ডধারী পরিযায়ী শ্রমিকদের সুবিধার কথা বিবেচনা করে মেরা রেশন ২.০ অ্যাপ এনেছে কেন্দ্র। মোবাইলে এই অ্যাপ থাকলে আপনি প্রত্যেক মাসে কতটা পরিমাণ রেশন পাওয়ার যোগ্য তা দেখতে পাবেন। সেই সঙ্গেই বিগত ৬ মাসে কতটা রেশন তোলা হয়েছে সেটারও সম্পূর্ণ হিসাব পাওয়া যায়।

মেরা রেশন ২.০ অ্যাপের মাধ্যমে ই-কেওয়াইসি, মোবাইল নম্বর আপডেট, পরিবারের নতুন সদস্যের নাম যোগ করার সুবিধা পাওয়া যায়। এর পাশাপাশি কাছাকাছি কোথায় রেশন দোকান আছে সেটাও জিপিএসের মাধ্যমে জানা যায়।

Mera Ration 2.0 app

তবে এই অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হল, দেশের যে কোনও প্রান্ত থেকে রেশন তুলতে পারেন উপভোক্তারা। এছাড়া তাঁদের যদি রেশন সংক্রান্ত কোনও সমস্যা হয়, তাহলে অ্যাপ থেকে অভিযোগ জানানোরও ব্যবস্থা আছে।

রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল এদেশের হাজার হাজার মানুষ। তবে কর্মসূত্রে বাইরে থাকার কারণে অনেকে নিয়মিত রেশন তুলতে পারতেন না। মোবাইলে মেরা রেশন ২.০ অ্যাপ থাকলে সেই সমস্যা হয়তো আর হবে না।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker