0%

নারকেল আর চিংড়ির মেলবন্ধন, পেটপুজোয় বাড়বে স্বাদের মাত্রা, প্রণালী রইল

বাংলা হান্ট ডেস্ক: চিংড়ি খেতে ভালোবাসে না এমন মানুষ আপনি খুব কম পাবেন। তবে একঘেয়ে চিংড়ির পদ না খেয়ে স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন সুস্বাদু নারকেল চিংড়ি। যা আপনি খুব অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন প্রণালী (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু নারকেল চিংড়ি (Recipe)

গলদা চিংড়ি মানেই কেবল ডাবের শাঁসে চিংড়ির মজা, নয়তো মালাইকারি। তবে হাতযশ থাকলে হেঁশেলে চিংড়ি মাছ দিয়েই বানিয়ে ফেলতে পারেন খুব কম সময়ে এমন কিছু মুখরোচক রান্না যা পাতে পড়লে ভাত উঠতে সময় লাগে না। তবে আজ রইল এমন একটি পদ যা আপনি অতি সহজে বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন প্রণালী (Recipe)।

আরও পড়ুন: এক ফোনেই পৌঁছবে সাহায্য, অশান্তি রুখতে মুর্শিদাবাদে টোল ফ্রি নম্বর চালু

উপকরণ:

গলদা চিংড়ি: ৬টা (বাগদা দিয়ে বানাতে চাইলে বাগদা কিনুন)

পেঁয়াজ: ১টা বড় (বাটা)

টোম্যাটো: ২টো মাঝারি (বাটা)

আলু: ১টা ছোট (ডুমো করে কাটা)

কাঁচা লঙ্কা: ২টো (কুচনো)

আদা-রসুন বাটা: দেড় চা চামচ

ধনেপাতা: ১ আঁটি (কুচনো)

গুঁড়ো হলুদ: ২ চা চামচ

লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ

গরম মশলা গুঁড়ো: দেড় চা চামচ

সর্ষে বাটা: ১ চা চামচ

সর্ষের তেল: ২ চা চামচ

নারকেলের দুধ: ২ কাপ

নারকেল কোরা: ২ টেবল চামচ

ঘি: ১ চা চামচ

নুন, চিনি: স্বাদ মতো

প্রণালী: প্রথমে চিংড়ি মাছের শিরা ছাড়িয়ে নুন, হলুদ মাখিয়ে নিন। এরপর কড়াইতে তেল গরম করে আলু ও চিংড়ি সোনালি করে ভেজে তুলে রাখুন। এ বার এই তেলেই পেঁয়াজ বাটা দিয়ে নেড়েচেড়ে আদা, রসুন বাটা দিন। পেঁয়াজ, রসুন বাটা সোনালি হয়ে ভাজা হলে টোম্যাটো বাটা দিন। এবার জল দিন যাতে গ্রেভি শুকিয়ে গিয়ে কড়াইতে লেগে না যায়। তারপর ফোটাতে থাকুন যতক্ষণ না জল টেনে মাখামাখা হচ্ছে। এ বার চিংড়ি, আলু, নারকেল কোরা ও নারকেলের দুধ দিয়ে দিন। চাপা দিয়ে ঢিমে আঁচে ৫ মিনিট রান্না করুন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker