0%

পাকিস্তান-শ্রীলঙ্কার পরে ভারতের এই পড়শি দেশেও বাড়ছে পেট্রোলের দাম! পকেটে টান আমজনতার

বাংলাহান্ট ডেস্ক: আন্তর্জাতিক বাজারে তেলের দামের (Fuel Price) ঊর্ধ্বগতির প্রভাব এবার সরাসরি পড়ল নেপালের বাজারে। শুক্রবার রাত থেকেই জ্বালানির দামে বড়সড় বৃদ্ধি কার্যকর করেছে নেপাল অয়েল কর্পোরেশন। সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, পেট্রোলের দাম লিটার প্রতি ১৭ টাকা এবং ডিজেলের দাম ২৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, যার ফলে সাধারণ মানুষের উপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

যুদ্ধের প্রভাবে নেপালেও বাড়লো জ্বালানির দাম (Fuel Price)

নতুন মূল্য তালিকা অনুযায়ী, নেপালে পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে লিটার প্রতি ২১৬.৫০ টাকা এবং ডিজেলের দাম ২০৪.৫০ টাকা। সংস্থার দাবি, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়াই এই সিদ্ধান্তের মূল কারণ। ফলে আমদানি নির্ভর নেপালের জ্বালানি বাজারে তার সরাসরি প্রভাব পড়েছে।

আরও পড়ুন: ফের ইতিহাস তৈরির জন্য প্রস্তুত! এবার যা করে দেখাল ISRO, জানলে চমকে যাবেন

নেপাল অয়েল কর্পোরেশন জানিয়েছে, গত এক মাস ধরে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির জেরে তাদের বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। হিসেব অনুযায়ী, প্রায় ১০ আরব ২১ কোটি ৯১ লক্ষ টাকার ক্ষতির সম্ভাবনা ছিল। যদিও মূল্য স্থিতিকরণ তহবিল ব্যবহার করে কিছুটা চাপ কমানোর চেষ্টা করা হয়েছে, তবুও নতুন দামের পরেও প্রায় ৭ আরব ৮১ কোটি টাকার ক্ষতি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে নেপালের নতুন সরকার কাস্টম শুল্কে ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করলেও তাতে খুব একটা স্বস্তি আসেনি। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা অব্যাহত থাকায় জ্বালানির দামের ঊর্ধ্বগতি থামানো যাচ্ছে না। ফলে ভবিষ্যতেও এই মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: জলে গেল ২০০ মিলিয়ন ডলার? হরমুজ প্রণালীর ওপর গায়েব আমেরিকার সবথেকে দামি ড্রোন

এদিকে, ভারতের সীমান্তবর্তী রাক্সৌল শহরের সঙ্গে নেপালের জ্বালানির দামের (Fuel Price) বড় ফারাক তৈরি হয়েছে। বর্তমানে রাক্সৌলে পেট্রোলের দাম ১০৬.৯৭ টাকা এবং ডিজেলের দাম ৯৩.২৪ টাকা, যা নেপালের তুলনায় অনেক কম। এই মূল্যবৈষম্যের কারণে সীমান্ত এলাকায় জ্বালানি কেনাবেচায় পরিবর্তন আসতে পারে এবং অনেকেই কম দামে জ্বালানি কিনতে ভারতীয় সীমান্তের দিকে ঝুঁকতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker