0%

পুলসাইডে হোলি পার্টি, ভাইরাল ক্যাটরিনা-ভিকির ছবি

নতুন বাবা-মা হিসেবে, জীবনের এক বিশেষ অধ্যায় শুরু করেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। সন্তান বিহানকে স্বাগত জানানোর পর এ বছরই প্রথম হোলি উদযাপন করলেন তাঁরা। মঙ্গলবার ঘরোয়া পরিবেশে রঙের উৎসব পালনের কিছু অন্তরঙ্গ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন ক্যাটরিনা।

ইনস্টাগ্রামে একটি গ্রুপ ছবি পোস্ট করে তিনি লেখেন, “দ্য হ্যাপিয়েস্ট হ্যাপি হোলি,” সঙ্গে রঙিন হার্ট ইমোজি। ছবিতে দেখা যায়, পুলের ধারে স্বামী ভিকি কৌশলের পাশে হাসিমুখে দাঁড়িয়ে আছেন ক্যাটরিনা। দেওর সানি কৌশল ওয়াটারগান হাতে মেতে উঠেছেন রঙের খেলায়। উপস্থিত ছিলেন ক্যাটরিনার বোন ইসাবেল কাইফও। পরবর্তীতে ইসাবেল আরও কিছু ছবি শেয়ার করে ভক্তদের সেই রঙিন বিকেলের ঝলক দেখান।

মা হওয়ার প্রায় তিন মাস পর ধীরে ধীরে জনজীবনে ফিরছেন ক্যাটরিনা। ২৪ ফেব্রুয়ারি মুম্বইয়ে তাঁকে প্রথমবার প্রকাশ্যে দেখা যায়। কালো হুডি ও ফেস মাস্ক পরে সেলিব্রিটি ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালার সঙ্গে বের হয়েছিলেন তিনি। পাপারাজ্জিদের এড়িয়ে দ্রুত গাড়ির দিকে এগিয়ে যেতে দেখা যায় অভিনেত্রীকে।

Sonakashi Sinha: হেলমেটের ভেতর রং! স্কুটিতে পালালেন জহির, ধাওয়া সোনাক্ষীর

সম্প্রতি হলিউড রিপোর্টার ইন্ডিয়া আয়োজিত এক অনুষ্ঠানে পিতৃত্ব নিয়ে কথা বলেন ভিকি কৌশল। তিন মাস বয়সি ছেলেকে নিয়ে আবেগঘন মন্তব্য করেন তিনি। ভিকি বলেন, “এখনও ওর বয়স খুবই কম। এই সময় বাবার তেমন কিছু করার থাকে না। আমি শুধু চিয়ারলিডার হওয়ার চেষ্টা করছি এবং ও বড় হলে আরও বেশি করে পাশে থাকতে চাই।”

স্ত্রীকে এই পর্বের প্রকৃত নায়ক বলে আখ্যা দেন ভিকি। তাঁর ভাষায়, “এই মুহূর্তে মা-ই সুপারহিরো। গর্ভাবস্থায় সে একজন যোদ্ধা ছিল, আর এখন মা হিসেবেও সে একজন যোদ্ধা। আমি ওর জন্য ভীষণ গর্বিত এবং তাকে খুব ভালোবাসি।”এর আগে এক সাক্ষাৎকারে পিতৃত্বকে “গ্রাউন্ডিং অভিজ্ঞতা” বলে বর্ণনা করেছিলেন ভিকি। তিনি বলেন, “প্রতিদিন নতুন এক আবেগ আসে। এমনভাবে নিজেকে সমর্পণ করি, যা আগে কখনও করিনি। এই অনুভূতিকে ভাষায় প্রকাশ করা কঠিন।”

Ahan Pandey: “নড়াচড়া করাও কঠিন ছিল”, সাইয়ারার সাফল্যের পরেই বড় বিপদের মধ্যে আহান?

২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ঘনিষ্ঠ পরিসরে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি ও ক্যাটরিনা। ২০২৫ সালের ৭ নভেম্বর তাঁদের জীবনে আসে প্রথম সন্তান বিহান। কাজের ক্ষেত্রে, ক্যাটরিনাকে শেষবার দেখা গিয়েছিল ২০২৪ সালের থ্রিলার ‘মেরি ক্রিসমাস’-এ। এখন আপাতত মাতৃত্বের আনন্দেই মগ্ন এই তারকা দম্পতি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker