0%

প্যাকেটজাত খাবারে লুকিয়ে বিপদ! প্রিজারভেটিভে বাড়ছে হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি – সবদিক

খাবারের শেলফ লাইফ বা আয়ু বাড়াতে অর্থাৎ দীর্ঘ সময় ধরে যাতে সেই খাবার ব্যবহার করা যায় তার জন্য প্রিজারভেটিভ দেওয়া হয়। কিন্তু সম্প্রতি ফ্রান্সে হওয়া ১ গবেষণায় দেখা গেছে খাবারে ব্যবহার করা সাধারণ প্রিজারভেটিভ যা মূলত প্যাকেটজাত খাবার ও আল্ট্রা প্রসেসড খাবারে ব্যবহার করা হয় তা বাড়িয়ে তুলছে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি। ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র।

গবেষকরা ১ লাখ ১২ হাজার মানুষের ওপর গবেষণা চালিয়েছেন। গবেষণায় দেখা গেছে, খাবারে প্রিজারভেটিভ ব্যবহারের ফলে ২৯% উচ্চ রক্তচাপের সমস্যা বাড়ছে। ১৬% হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।সাইট্রিক অ্যাসিড বা অ্যাসকর্বিক অ্যাসিডের মতো প্রাকৃতিক প্রিজারভেটিভও প্রচুর পরিমাণে আল্ট্রা প্রসেসড খাবারের সঙ্গে খেলে ২২% উচ্চ রক্তচাপের সমস্যা দেখা যায়।

প্রসেস করা মাছ, মাংস, কেক, পেস্ট্রি, বিস্কুট, পাঁউরুটি, কুকিজ, সস, মদ, হেলথ ড্রিংকস, রেডি টু ইট খাবারে ব্যবহার করা হয় প্রিজারভেটিভ। কিছু প্রিজারভেটিভ যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় তা ক্যানসার ও টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়িয়ে তোলে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker