0%

‘বান্ধবীদের সঙ্গে রাখার অনুমতি দেওয়া উচিত’, বিরাট-অনুষ্কার প্রেম নিয়ে কী বললেন রবি শাস্ত্রী?

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর পঞ্চম সিজনের সাম্প্রতিক পর্বে অতিথি হিসেবে হাজির হতে চলেছেন ক্রিকেটের দুই কিংবদন্তি সুনীল গাভাসকর ও রবি শাস্ত্রী। ক্রিকেট দুনিয়ার নানা অন্দরমহলের গল্পের পাশাপাশি বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মার প্রেমের সময়কার একটি মজার ঘটনাও শেয়ার করেছেন রবি শাস্ত্রী। ইতিমধ্যেই সেই পর্বের একটি প্রোমো প্রকাশ্যে এসেছে।

কপিল শর্মার সঙ্গে কথোপকথনে রবি শাস্ত্রী বলেন,“অনেক ক্রিকেটারেরই বান্ধবী ছিল।” এরপর বিরাট কোহলির উদাহরণ টেনে তিনি জানান, ম্যাচ চলাকালীন ক্রিকেটারদের তাঁদের সঙ্গীদের পাশে রাখার অনুমতি দেওয়া উচিত। সফরের সময় ক্রিকেটারদের স্ত্রী বা বান্ধবীদের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে অতীতেও বহুবার বিতর্ক হয়েছে।

রবি শাস্ত্রীর কথায়, “ক্রিকেটারদের সমর্থন প্রয়োজন। তাই তাঁদের বান্ধবীদের সঙ্গে রাখার অনুমতি দেওয়া উচিত। আর ওঁকে (অনুষ্কাকে) অনুমতি দেওয়া হয়েছিল। ম্যাচ শুরু হয়েছিল ২৬ তারিখে। কোহলি যোদ্ধার মতো মাঠে নেমে ১৬০ রান করেছিল। আর যখন ও শতরান করল, তখন ব্যাটে চুমু খেল…”

এরপর অনুষ্কার দিকে তাকিয়ে বিরাটের মতো করে তাঁকে চুম্বন ছুড়ে দেওয়ার ভঙ্গিও করেন রবি শাস্ত্রী। তাঁর এই কাণ্ডে অনুষ্ঠানের পরিবেশ আরও মজার হয়ে ওঠে। এই পর্বে রবি শাস্ত্রী ও সুনীল গাভাসকর ছাড়াও থাকবেন কিকু শারদা, কৃষ্ণা অভিষেক এবং সুনীল গ্রোভার। সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাবলি নিয়ে তাঁদের বিশেষ স্কিটও দেখা যাবে।

আরও পড়ুন: সাংবাদিকের মাইক্রোফোন সরিয়ে দিলেন জয়া বচ্চন! বিক্ষোভের মাঝেই ভাইরাল ভিডিও

কৃষ্ণা অভিষেককে দেখা যাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজে। তাঁকে বলতে শোনা যায়, “আমার জন্য শুধু ভাত আর গ্রেভি আনবেন, পিস নয়।” এরপরই তিনি বলেন, “আমি পিস (শান্তি) পছন্দ করি না।” তাঁর এই সংলাপে হাসির রোল ওঠে দর্শকাসনে।

আরও পড়ুন: ১২,০০০ কোটির সাম্রাজ্য! শাহরুখের সম্পত্তির কাছে সলমন-আমির ও অক্ষয় কতট পিছিয়ে? 

অন্যদিকে, সুনীল গ্রোভারকে দেখা যাবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেবের আদলে। তাঁর সেই অবতারও দর্শকদের বেশ পছন্দ হয়েছে। পর্বের শেষদিকে আইপিএল নিয়েও মজার মন্তব্য করেন রবি শাস্ত্রী। তাঁর মতে, তাঁর খেলার সময় যদি আইপিএল থাকত, তাহলে ছবিটা হয়তো অনেকটাই আলাদা হত। তিনি বলেন, “আইপিএলের আগে বিদেশি ক্রিকেটাররা ভারতে আসতে সবসময় অনীহা দেখাতেন। এখন যখন তাঁরা টাকা দেখেন, তখন ভারতে এসে খুশি মনে বলেন, ‘নমস্তে’।”

আরও পড়ুন: কোটি কোটি টাকার সম্পত্তি কেনাবেচা, মুম্বইয়ে ফের বড় বিনিয়োগ সোনু নিগমের

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker