0%

মাছ নরম ও রসালো রাখতে চান? রান্নার সময় এই ৭ ভুল একেবারেই করবেন না

বাংলা হান্ট ডেস্ক: কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। বাঙালিকে যেকোনো সময় এক থালা ভাতের সঙ্গে যদি মাছ দিয়ে দেওয়া হয় তাহলে নিমিষেই সেই ভাত উঠে যাবে। তবে বহু সময় দেখা যায় মাছ রান্না করতে গেলে সেটি কেমন যেন শুষ্ক প্রকৃতির খেতে লাগে। তবে কেন এই ধরনের সমস্যা হয় সেই বিষয়ে আজকের প্রতিবেদনে বিস্তারিত জানানো হল। আর এই সমস্যা থেকে কিভাবে আপনি সমাধান পাবেন তাও জেনে নিন আজকের প্রতিবেদন থেকে (Cooking Tips)।

রসালো মাছ চান? রান্নার সময় এই ৭ ভুল এড়ানো জরুরি (Cooking Tips)

১) মাছই যদি বাসি হয়, তা হলে গোটা খাবারের স্বাদই ফুটবে না। মাছও শক্ত ও শুকনো শুকনো লাগবে মুখে দিলে। মাছের ঝোল হোক বা ভাজা, খেয়ে তৃপ্তি পাবেন না (Cooking Tips)।

২) বেশি তাপে মাছ রান্না করলে বাইরের অংশ দ্রুত পুড়ে যায় বা শক্ত হয়ে যায়, অথচ ভিতরের অংশ সমান ভাবে রান্না না-ও হতে পারে।

Cooking Tips want juicy fish it is essential to avoid these 7 mistakes while cooking

আরও পড়ুন: এসি চলছে সারা রাত? কেন ঘরে জলভর্তি বালতি রাখতে বলছেন বিশেষজ্ঞরা জানেন

৩) বেশি ক্ষণ ধরে রান্না করলে মাছের ভিতরের আর্দ্রতা হারিয়ে যায়। সে মাছ আর রসালো থাকে না। তাই সর্বদা মাঝারি আঁচে রান্না করুন।

৪) মাছ ধোয়ার পরে অনেকেই সরাসরি কড়াইয়ে দিয়ে দেন। কিন্তু মাছের গায়ে অতিরিক্ত জল থাকলে তা ভাজার সময়ে বাষ্প তৈরি করে। ফলে মাছ মুচমুচে হওয়ার বদলে কিছুটা রবারের মতো হয়ে যেতে পারে।

৫) ম্যারিনেট না করলেও যেমন চলবে না, বেশি ক্ষণ ম্যারিনেট করলেও মুশকিল। কিছু মাছে দীর্ঘ ক্ষণ লেবুর রস বা টকজাতীয় খাবার মাখিয়ে রাখলে মাছের প্রোটিন ভেঙে যেতে শুরু করে।

৬) মাছের নিজস্ব স্বাদকে ঢেকে দিতে পারে অতিরিক্ত মশলার ব্যবহার। তাতে রান্না করা পদের স্বাদের ভারসাম্য হারিয়ে যেতে পারে।

৭) আগেভাগে নুন বেশি দিয়ে ফেললে মাছের আর্দ্রতা টেনে নিতে পারে। ফলে রান্নার পর মাছ শক্ত ও শুষ্ক হয়ে যায় (Cooking Tips)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker