0%

স্যামসাং, নোকিয়া, ভিভো নামের অর্থ জানেন?

সকালবেলা ঘুম ভাঙা থেকে শুরু করে রাতে বালিশের পাশে রাখা—স্মার্টফোন এখন আমাদের ছায়াসঙ্গী। এক মূহুর্ত নিজের স্মার্টফোনটিকে হাত ছাড়া করেন না কেউই। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, যে ব্র্যান্ডের লোগোটা ফোনের পেছনে জ্বলজ্বল করছে, সেই নামটার জন্ম হল কীভাবে? কেনই বা দক্ষিণ কোরিয়ার এক কোম্পানি নিজেদের ‘তিন তারা’ বলে ডাকল, আর কেনই বা বিশ্বসেরা এক ব্র্যান্ডের নাম হল স্রেফ একটা ফল? টেক-দুনিয়ার এই নামমাহাত্ম্য কিন্তু বেশ রোমাঞ্চকর।

স্যামসাং (Samsung)– শুরু করা যাক স্যামসাং (Samsung) দিয়ে। কোরিয়ান এই শব্দটির আক্ষরিক অর্থ হলো ‘তিনটি তারা’। প্রতিষ্ঠাতা লি ব্যুং-ছুল যখন কোম্পানিটি শুরু করেন, তাঁর স্বপ্ন ছিল এটি আকাশের তারার মতোই বিশাল এবং চিরস্থায়ী হবে তাঁর ব্র্যান্ড। সেই থেকেই এই নক্ষত্রখচিত নামকরণ।

শাওমি (Xiaomi)– চিনা ব্র্যান্ড শাওমি (Xiaomi) নামকরণের পেছনে রয়েছে বৌদ্ধ দর্শনের ছোঁয়া। এর অর্থ ‘ক্ষুদ্র চাল’। প্রতিষ্ঠাতা লেই জুনের মতে, চাল যেমন মানুষের কাছে অতি প্রয়োজনীয়, তেমনই প্রযুক্তিও যেন সাধারণ মানুষের কাছে ঠিক ততটাই সহজলভ্য আর পুষ্টিকর হয়।

‘অ্যাপল’ (Apple)- আইফোন প্রেমিদের প্রিয় ‘অ্যাপল’ (Apple)-এর গল্পটা কিন্তু বেশ সোজাসাপটা। স্টিভ জবস একবার এক আপেল বাগান পরিদর্শনে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই তাঁর মনে হয়, নামটি বেশ প্রাণবন্ত আর মজার। খুব একটা জটিল টেকনিক্যাল নাম না রেখে স্রেফ একটা ফলের নামেই তিনি বাজিমাত করতে চেয়েছিলেন।

নোকিয়া (Nokia)- এই নামটি কিন্তু কোনও প্রযুক্তির শব্দ নয়। ফিনল্যান্ডের এক খরস্রোতা নদী ‘নোকিয়ানভির্তা’-র তীরে গড়ে ওঠা ছোট্ট এক শহর থেকেই এই ঐতিহাসিক নামটির উৎপত্তি।

সোনি (Sony)- জাপানি এই ব্র্যান্ডের জন্ম ল্যাটিন শব্দ ‘সোনাস’ থেকে, যার অর্থ হল আওয়াজ বা শব্দ। পঞ্চাশের দশকে জাপানে তরুণদের ‘সোনি বয়’ বলে ডাকার একটা চল ছিল, সেই স্মার্টনেস থেকেই এই নাম।

অপো (Oppo)- ‘অপো’ শব্দটি এসেছে ফরাসি শব্দ ‘অ্যাপোর্টার’ থেকে, যার মানে হল কোনও কিছুকে কাছে টেনে আনা।

ভিভো (Vivo)-‘ভিভো’ একটি ল্যাটিন শব্দ যার অর্থ ‘বেঁচে থাকা’।

মোটোরোলা (Motorola)- গাড়ির ইংরেজি ‘মোটর’ আর তৎকালীন জনপ্রিয় সাউন্ড সিস্টেম ‘ভিক্টোরোলা’—এই দুইয়ে মিলেই তৈরি হয়েছিল এই আইকনিক নাম।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker