হুড়মুড়িয়ে পড়ল সোনার দাম, আজ ২২ ও ২৪ ক্যারাট হলুদ ধাতুর লেটেস্ট রেট জেনে নিন

বাংলা হান্ট ডেস্কঃ ফের বিয়ের মরসুম শুরু। আর তার মধ্যেই কমল সোনার দাম (Gold Price)। দিন দিন যে উচ্চতায় পৌঁছে যাচ্ছে হলুদ ধাতু তা মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে। তবে এদিন কিছুটা দাম কমেছে সোনার। নিম্নমুখী গ্রাফ। ফলে সামান্য হলেও স্বস্তি সাধারণ মানুষের। সঞ্চয় হোক বা গহনা, বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা। তাই হলুদ ধাতুর উর্দ্ধমুখী দাম দেখে স্বস্তি নেই মধ্যবিত্তের। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কিছুটা কমে।
শুক্রে কিছুটা স্বস্তি দিয়েছে হলুদ ধাতু। আজ ফের দাম কমেছে সোনার। ২৪ এপ্রিল সোনার দাম নিম্নমুখী। যার ফলে মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের। কলকাতায় কমেছে ২২ ও ২৪ ক্যারাট হলুদ ধাতুর দর। হলমার্ক সোনার গহনার ক্ষেত্রে কত হল দাম?
এক নজরে সোনার রেটচার্ট (Gold Price)
আজ কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৫০৫ টাকা। গতকালের তুলনায় প্রতি গ্রামে দাম ৬৫ টাকা পড়েছে। এদিন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৫০৫০ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ৬৫০ টাকা। সামান্য হলেও ডাম কমায় স্বস্তি এসেছে মধ্যবিত্তের।
একইসাথে ২৪ ক্যারাট সোনার দামও এদিন কমেছে। শুক্রে এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১৫২৬০ টাকা। একদিনে কলকাতায় প্রতি গ্রামে দামও কমেছে ৬৫ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৫২৬০০ টাকা। ৬৫০ টাকা কমেছে দাম।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।
আরও পড়ুন: ৯৬ ঘণ্টা কাটিয়ে অবশেষে খুলল মদের দোকান, লাইনে উপচে পড়া ভিড়, ফের কবে পড়বে তালা?
রুপোর দাম
রুপোর দামে ধস এদিনও। শুক্রবারও দাম কমেছে। এদিন ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ২৪৫৯০ টাকা। আর ১ কেজি রুপোর দাম এদিন হয়েছে ২৪৫৯০০ টাকা। এদিন এক গ্রামে দাম কমেছে ৫৩৫ টাকা। আর কেজিতে দাম কমেছে ৫৩৫০ টাকা।



