0%

১১ হাজারেরও কম দামে ৫০ এমপি ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি! বাজারে এল নতুন ৫জি ফোন

Bangla Jago Desk: সাশ্রয়ী মূল্যে স্টাইলিশ ডিজাইনের বড়ো ব্যাটারিযুক্ত ৫জি স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন? ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে আসল HMD Vibe 2 5G স্মার্টফোন। নয়া নয়া এই স্মার্টফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের বড়ো ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি। HMD Vibe 2 5G এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ১০,৯৯৯ টাকা। অন্যদিকে ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম পড়বে ১১,৯৯৯ টাকা। কসমিক ল্যাভেন্ডার, নর্ডিক ব্লু ও পিচ পিঙ্ক রঙে মিলবে।

এইচএমডি ভাইব ২ ৫জি ফোনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে। পাশাপাশি, এতে ক্লিন ইউজার ইন্টারফেজ পাওয়া যাবে।

As budget phones get pricier, HMD goes the other way with the affordable Vibe  2 5G | t2ONLINE

উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য HMD Vibe 2 5G মডেলের পেছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা‌ রয়েছে। এর সঙ্গে AI ফিচার ও লো-লাইট ফটোগ্রাফি এবং পোট্রেট শটের মতো ফিচার রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি‌ আর সুরক্ষার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker