0%

২৮ টাকা থেকে স্টার! অমল পরাশরের সংগ্রামের অনুপ্রেরণার গল্প

প্রায় ১৭ বছর ধরে বিনোদন জগতে কাজ করছেন অভিনেতা অমল প্রসার (Amol Parashar)। ‘রকেট সিং: সেলসম্যান অফ দ্য ইয়ার’, ‘ডলি কিটি অউর ওহ চমকতে সিতারে’, ‘সরদার উদম’-এর মতো ছবিতে অভিনয়ের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে ‘টিভিএফ ট্রিপলিং’, ‘ইট হ্যাপেন্ড ইন হংকং’, ‘হোম’ ও ‘পরছাঁই’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। ২০২৫ সালে অ্যামাজন প্রাইম ভিডিও-র ‘গ্রাম চিকিৎসালয়’-এ অভিনয়ের পর এবার তিনি দ্বিতীয় সিজনে ফিরছেন। এক সাক্ষাৎকারে নিজের শুরুর দিনের সংগ্রামের কথা তুলে ধরেন তিনি।

অমল জানান, IIT Delhi থেকে mechanical engineering degree করার পর পুনের একটি সফটওয়্যার ব্যবস্থাপনা সংস্থার চাকরি ছেড়ে যখন মুম্বইয়ে থিয়েটার করতে আসেন, তখন তাঁর পরিবার বিষয়টি সহজভাবে নিতে পারেনি। মধ্যবিত্ত পরিবারে এমন সিদ্ধান্ত অনেকের কাছেই ‘বোকামি’ বলে মনে হয়েছিল। এমনকি প্রথম দিকে তাঁর পরিবার আত্মীয়দের কাছেও বিষয়টি গোপন রাখত।

তিনি বলেন, ভালো চাকরি ছেড়ে থিয়েটারে আসা তাঁদের পরিবারের কাছে অস্বস্তিকর এবং লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সেই সময় আর্থিক দিক থেকেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে। মুম্বইয়ে এসে এমন দিনও গেছে, যখন পরের মাসের ভাড়া কীভাবে দেবেন, তা নিয়েই দুশ্চিন্তায় থাকতে হয়েছে। কখনও ভালো অডিশনের সুযোগ পেলেও উপযুক্ত পোশাক পর্যন্ত ছিল না।

আরও পড়ুন: ‘বাবার শেখানো মূল্যবোধই জীবনের শক্তি’, বাবা দিবসে আবেগে ভাসালেন প্রসেনজিৎ  

অমল আরও জানান, তিনি সেই সময় পরিবার থেকে কোনও আর্থিক সাহায্য নেননি। নিজের চেষ্টাতেই ধীরে ধীরে এগিয়েছেন। তাঁর কথায়, শূন্য থেকে নিজের পরিশ্রমে কিছু গড়ে তোলার অভিজ্ঞতার মতো বড় প্রাপ্তি আর কিছু নেই।

শেষে তিনি বলেন, অ্যাকাউন্টে ২৮ টাকা থেকে ২৮ হাজার টাকায় পৌঁছনোর পথ সম্পূর্ণ তাঁর নিজের পরিশ্রমের ফল। এই যাত্রায় যেমন অধ্যবসায় ছিল, তেমনই কিছুটা ভাগ্যও কাজ করেছে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন: অক্ষয় ও শিল্পার যোগাভ্যাসে জমল আন্তর্জাতিক যোগ দিবস 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker