0%

কাচ ,প্লাস্টিক না ধাতব বোতল, কোনটায় জল খেলে ক্যান্সার থেকে বাঁচবেন?

প্লাস্টিক বোতলের জল এখন শহুরে জীবনের অবিচ্ছেদ্য অংশ। ক্যারি করার সুবিধা,রাস্তায় ঘাটে জল তেষ্টা পেলেও প্লাস্টিকের বোতলই ভরসা। জল ভরতি বোতল কিনতে চাইলে মিলবে প্লাস্টিকের বোতলই। অনেকে আবার বাড়িতেও ব্যবহার করেন প্লাস্টিকের জলের বোতল। আবার ব্যস্ততায় বছরের পর বছর ধরে অনেকেই একই বোতল ব্যবহার করেন। কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে—ভুল ধরনের প্লাস্টিক বোতলে দীর্ঘদিন জল খেলে ক্যানসারসহ একাধিক গুরুতর রোগের ঝুঁকি বাড়তে পারে।

কী সমস্যা হতে পারে প্লাস্টিকের বোতলে?

গবেষকদের মতে, অনেক প্লাস্টিক বোতলে Bisphenol A (BPA) ও Phthalates নামক রাসায়নিক থাকে। এগুলো শরীরের হরমোনের তারতম্য ঘটায়। International Agency for Research on Cancer (IARC) এর রিপোর্ট অনুযায়ী, Phthalate—DEHP (Di-ethylhexyl Phthalate)—কে সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী (possible carcinogen) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

২০২১ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে, খুব অল্প মাত্রায় হলেও দীর্ঘদিন BPA-এর সংস্পর্শে থাকলে স্তন ও প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।

বিপদ বাড়ে কখন জানেন?

বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিকের বোতলে গরম জল রাখলে ঝুঁকি সবচেয়ে বেশি। বোতল রোদে পড়ে থাকলে সেই বোতলে জল খেলে ক্ষতি। একবার ব্যবহার যোগ্য বোতল বারবার ব্যবহার করলেই বিপদ।
যদিও সব গবেষণাই সরাসরি বলছে না যে প্লাস্টিক বোতল থেকেই ক্যানসার হবে। সম্ভাবনা থাকতে পারে বলে জানাচ্ছে সমীক্ষা।

কীসের বোতলে জল খেলে ঝুঁকি কমবে?

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সতর্ক হয়ে চললে বাঁচবেন বিপদ থেকে। প্লাস্টিকের বোতলের পরিবর্তে স্টিল বা কাচের বোতল ব্যবহার করুন, প্লাস্টিক বোতলে গরম জল রাখবেন না, বোতলের গায়ে BPA Free লেখা আছে কি না দেখুন পুরনো,স্ক্র্যাচ পড়া বোতল ফেলে দিন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker