0%

ধর্ম নয়, কাজই পরিচয়!

বলিউডের সাম্প্রতিক বিতর্কে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী রানি মুখার্জি (Rani Mukerji)। সংগীত পরিচালক এ আর রহমানের এক মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় যে তীব্র আলোচনা শুরু হয়েছে, সেই প্রসঙ্গে রানি জানালেন, তিনি রহমানের মূল্যায়নের সঙ্গে একমত নন। তাঁর দাবি, বলিউড আদৌ কোনও সাম্প্রদায়িক জায়গা নয়, বরং এই ইন্ডাস্ট্রি ভারতের অন্যতম ধর্মনিরপেক্ষ কর্মক্ষেত্র, যেখানে শুধুমাত্র প্রতিভা ও মেধারই কদর করা হয়।

উল্লেখ্য, এ আর রহমান সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন যে বলিউড ধীরে ধীরে ‘সাম্প্রদায়িক’ হয়ে উঠছে। রহমানের এই মন্তব্য ঘিরে নানা মহলে চাঞ্চল্য তৈরি হয়। অনুপ জলোটা ও কঙ্গনা রানাউতের মতো একাধিক সেলেব প্রকাশ্যে রহমানের বক্তব্যের বিরোধিতা করেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন রানি মুখার্জিও।

আরও পড়ুন: ক্যারিয়ারের শুরুর দিকটা কলকাতাতেই ছিলেন বিগ বি! মায়ানগরীতে কেমন কাটত তাঁর সন্ধ্যা ?

ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রানি বলেন, ‘বলিউড সবচেয়ে ধর্মনিরপেক্ষ জায়গা, আমি সত্যিই এটা বিশ্বাস করি। এখানে জাত বা ধর্মের ভিত্তিতে কোনও ভেদাভেদ নেই।’ প্রায় তিন দশকের অভিনয়জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিনেত্রী জানান, এত বছরে তিনি নিজে কখনও এমন কোনও বৈষম্যের মুখোমুখি হননি। তাঁর কথায়, ‘৩০ বছর ধরে আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমি ব্যক্তিগতভাবে কখনও ধর্ম বা জাতের কারণে কোনও অসুবিধা দেখিনি বা অনুভব করিনি।’

আরও পড়ুন: ব্যক্তিগত বিষয় আদালতেই! ‘আমার কন্যার প্রতি ভালোবাসা, কর্তব্য ও দায়িত্ববোধ অন্য সবকিছুর ঊর্ধ্বে’, আর কি বললেন হিরণ?

রানি আরও বলেন, বলিউড তাঁকে আজকের জায়গায় পৌঁছে দিয়েছে। ‘আমি এই ইন্ডাস্ট্রিকে ভালবাসি। এটা আমাকে গড়ে তুলেছে। একেবারে মন থেকে বলছি এখানে মেধারই মূল্য দেওয়া হয়,’ স্পষ্ট ভাষায় জানান তিনি। তাঁর মতে, কাজের জগতে টিকে থাকতে হলে প্রতিভা, পরিশ্রম এবং পেশাদারিত্বই আসল চাবিকাঠি। এই মুহূর্তে রানি মুখার্জি ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘মারদানি ৩’-এর মুক্তির প্রস্তুতিতে।

আরও পড়ুন: ছেলের সুপারহিট ‘বর্ডার ২’ এখনও দেখেননি সুনীল শেট্টি! ৫০০ কোটির শর্তে অপেক্ষা

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker