শহরের কোলাহল ছেড়ে অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য আদর্শ হতে পারে ঝাড়খণ্ডের এই স্পট

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে গরমের ছুটি পড়ার সময় চলে আসল। আর গরমের ছুটি পড়লে মানুষ কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন (Travel)। এবার আপনিও যদি ঘুরতে যাওয়ার জন্য পরিকল্পনা করেন তাও অল্প সময়ের জন্য। তাহলে যেতে পারেন ঝাড়খণ্ডে। এখানে গেলে যেমন আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি পারবেন শহরের কোলাহল থেকে দূরে থাকতে। তাই একনজরে দেখে নিন ঝাড়খণ্ডের কোথায় ঘুরতে যেতে পারেন আপনি পরিবারের সকলকে নিয়ে।
ঝাড়খণ্ডের এই পর্যটনকেন্দ্রে মিলবে ট্রেকিং ও রাফটিংয়ের মজা (Travel)
আপনি যদি পাহাড়প্রেমী মানুষ হন, তাহলে যেতে পারেন ঝাড়খণ্ডের গিরিডিহ পাহাড়ে। এখানে গেলে আপনি পাহাড়ের দৃশ্য, প্রকৃতি ও প্রশান্তি আপনার ছুটিকে আরও স্মরণীয় হয়ে উঠবে (Travel)। পাশাপাশি এখানে আপনি প্রিয়জনকে নিয়ে বেশ কিছুটা সময় কাটাতে পারবেন।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের ফলাফলে প্রথম দশে ৬৪ জন! পাশের হারে শীর্ষে জেলা, বাজিমাত পূর্ব মেদিনীপুরের
এছাড়াও, হাজারিবাগ নামটি জলপ্রপাত এবং সবুজের সমারোহকে স্মরণ করিয়ে দেয়। পাশাপাশি প্রকৃতিপ্রেমীদের জন্য, এখানে রয়েছে সুন্দর কানহার জলপ্রপাত, চন্দ্র জলপ্রপাত এবং গৌরাঙ্গ জলপ্রপাত। এমনকি জামশেদপুর কেবল একটি ইস্পাত শহর নয়, বরং প্রকৃতির কোলে অবস্থিত একটি সুন্দর শহর।
এছাড়াও ঝাড়খণ্ডের সিমদেগা তার সুন্দর দৃশ্যের জন্য পরিচিত। রিভার রাফটিং, ট্রেকিং এবং প্রকৃতিতে হাইকিং এখানে উপভোগ করার জন্য সেরা কিছু জায়গা। এই জায়গাটিতে ভিড় কম, যারফলে পরিবেশ বেশ শান্তিপূর্ণ।
পাশাপাশি আপনি ঝাড়খণ্ড ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে দেওঘরের বৈদ্যনাথ ধাম ঘুরতে ভুলবেন না। এটি ভারতের ১২ টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। এখানে আসলে আপনি জলপ্রপাত, ট্রেকিং এবং সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন (Travel)।



