আবারও বাড়ল জ্বালানির খরচ, পেট্রল-ডিজ়েলের নতুন দামে পকেটে চাপ মধ্যবিত্তের

সবদিক নিউজ: ফের পকেটে চাপ মধ্যবিত্তের। পাঁচ দিনের মধ্যে দাম বাড়লো পেট্রোল ও ডিজেলের (Fuel Price)। মঙ্গলবার গড়ে জ্বালানিতে লিটার প্রতি ৯০ পয়সা দাম বেড়েছে তেল সংস্থাগুলির। এদিন থেকে বর্ধিত দামি পেট্রল ও ডিজেল কিনতে হবে ক্রেতাদের। জানা যায় এর আগে গত শুক্রবার এই দুটি জ্বালানিতে গড়ে তিন টাকা দাম বাড়ানো হয়েছিল। তবে ফের দাম বৃদ্ধি হওয়ায় যথারীতি পকেটে চাপ পড়তে চলেছে মধ্যবিত্তের।
পাঁচ দিনের ব্যবধানে ফের জ্বালানির দাম বৃদ্ধি (Fuel Price)
সূত্রের খবর, নয়াদিল্লিতে আগে পেট্রলের দাম আগে ছিল ৯৭.৭৭ টাকা ছিল। এখন লিটার প্রতি ৮৭ পয়সা বেড়ে হলো ৯৮.৬৪ টাকা। পাশাপাশি সঙ্গেডিজ়েলের দামও লিটার প্রতি ৯১ পয়সা বেড়ে বর্তমানে হয়েছে ৯১.৫৮ টাকা। যেখানে আগে ছিল ৯০.৬৭ টাকা (Fuel Price)।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন শুরু, ধাপে ধাপে জানুন আবেদন পদ্ধতি
পেট্রলের দাম সবচেয়ে বেশি বেড়েছে কলকাতায়। গত পাঁচ দিনে ১০৮ টাকা ৭৪ পয়সায় কিনছিলেন ক্রেতারা। কিন্তু এখন লিটার প্রতি ৯৬ পয়সা বেড়ে যাওয়ায় আরও বেশি টাকায় কিনতে হবে। এ দিন থেকে দাম দাঁড়াল ১০৯ টাকা ৭০ পয়সা। ডিজ়েলের দাম ৯৪ পয়সা বেড়ে হয়েছে ৯৬ টাকা ৭ পয়সা।
এছাড়াও চেন্নাইয়ে পেট্রলের দাম ৮২ পয়সা বেড়েছে। লিটার প্রতি দাম দাঁড়িয়েছে ১০৪ টাকা ৪৯ পয়সা। ডিজ়েলের দাম ৮৬ পয়সা বেড়ে হয়েছে ৯৬.১১ টাকা। পাশাপাশি কলকাতায় পেট্রলের দাম বেড়েছে ৯৬ পয়সা। ডিজেলের লিটারপ্রতি দর বেড়েছে ৯৪ পয়সা। নতুন দর অনুযায়ী কলকাতায় পেট্রলের লিটারপিছু দাম ১০৯.৭০ টাকা এবং ডিজেলের লিটারপিছু দাম ৯৬.০৭ টাকা।
প্রসঙ্গত পশ্চিম এশিয়ার উত্তেজনার আবহে দেশবাসীকে পেট্রল-ডিজ়েলের ব্যবহারে রাশ টানার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। যার মধ্যে রয়েছে জ্বালানি তেল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা, রাসায়নিক সারও রয়েছে। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার অস্থিরতার মধ্যে গত ১১ মাসে পেট্রল-ডিজেলের দামে খুব একটা হেরফের হয়নি। তবে সরবরাহে টান পড়েছিল। তখন থেকেই কেন্দ্রীয় সরকারের কাছে দাম বৃদ্ধির আবেদন জানাচ্ছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি (Fuel Price)।



