0%

Italy-India: ‘মেলোডি’-র সৌজন্যে কূটনীতিতে নয়া চমক! ভারত-ইতালির মধ্যে এবার স্পেশাল স্ট্রাটেজিক পার্টনারশিপ

সবদিক নিউজ:ইতালির (Italy-India) মাটিতে কূটনীতির এক অন্য ছবি দেখল বিশ্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বন্ধুত্বপূর্ণ রসায়ন এবার শুধুই সামাজিক মাধ্যমে সীমাবদ্ধ রইল না, তা পৌঁছে গেল দুই দেশের কৌশলগত সম্পর্কের নতুন উচ্চতায়। বুধবার দুই নেতা যৌথভাবে ভারত-ইতালি সম্পর্ককে ‘স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এ উন্নীত করার ঘোষণা করেছেন। দুই দেশ বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি ও শক্তিক্ষেত্রে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও জানানো হয়েছে।

ভারত-ইতালির (Italy-India) মধ্যে এবার স্পেশাল স্ট্রাটেজিক পার্টনারশিপ

এই সফরের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল মোদীর দেওয়া বিশেষ উপহার। ইতালির প্রধানমন্ত্রীর জন্য তিনি নিয়ে গিয়েছিলেন জনপ্রিয় ‘মেলোডি’ টফি। জর্জিয়া মেলোনি নিজেই সমাজমাধ্যমে লাইভে এসে সেই উপহারের কথা জানান। ঠিক সেই সময় ফ্রেমে প্রবেশ করেন মোদী এবং হাসিমুখে পকেট থেকে ‘মেলোডি’ টফির প্যাকেট বের করে বলেন, “মেলোডি।” মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। বহু নেটিজেন আগেই মোদী-মেলোনি জুটিকে মজা করে ‘মেলোডি’ নামে ডাকতেন। এবার সেই নাম যেন কূটনৈতিক সম্পর্কের প্রতীক হিসেবেও উঠে এল।

মিডিয়ায় কথা বললেই কড়া ব্যবস্থা! সরকারি কর্মীদের জন্য নবান্নের জরুরি সার্কুলারে বড় নিষেধাজ্ঞা

এদিন সাংবাদিক বৈঠকে মেলোনি জানান, বর্তমানে ভারত ও ইতালির দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১৪ বিলিয়ন ইউরো। আগামী ২০২৯ সালের মধ্যে সেটিকে ২২ বিলিয়ন ইউরোয় উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। তাঁর মতে, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি এই অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। ইতালি ভারতের সঙ্গে উৎপাদন, অবকাঠামো ও উন্নত প্রযুক্তি ক্ষেত্রে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বলেও জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী মোদীও ইতালির সমর্থনের জন্য মেলোনিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দুই দেশের ব্যবসায়ী ও শিল্পক্ষেত্র যাতে সর্বাধিক সুবিধা পায়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং অসামরিক পারমাণবিক শক্তির মতো ভবিষ্যতমুখী ক্ষেত্রে ভারত ও ইতালি যৌথভাবে কাজ করবে। পাশাপাশি, দুই দেশের স্টার্টআপ, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পমহলকে যুক্ত করতে ‘ইন্ডিয়া-ইতালি ইনোভেশন সেন্টার’ তৈরির ঘোষণাও করেছেন তিনি।

Special Strategic Partnership between Italy-India.

 বারাণসী-শিলিগুড়ি রুটে বুলেট ট্রেনের সম্ভাবনা, যাত্রার সময় নামতে পারে ৩ ঘণ্টার কম

প্রতিরক্ষা ও ক্লিন এনার্জি ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে দুই দেশ। কূটনৈতিক মহলের মতে, এই সফর শুধুমাত্র প্রতীকী সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যতের অর্থনৈতিক ও কৌশলগত জোটের ভিত্তি আরও মজবুত করল। আন্তর্জাতিক সম্পর্কের জটিল সমীকরণের মধ্যেও ‘মেলোডি’ টফির মিষ্টতা যেন বার্তা দিল,  ভারত ও ইতালির (Italy-India) সম্পর্ক এখন শুধুই আনুষ্ঠানিকতায় আটকে নেই, বরং সেখানে ব্যক্তিগত বন্ধুত্বের উষ্ণতাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker