0%

সাতসকালে শহরের প্রাণকেন্দ্রে রেস্তোরাঁয় বিধ্বংসী আগুন, মৃত্যু কমপক্ষে ২০ জনের, এখনও আটকে বহু

রেস্তোরাঁয় বিধ্বংসী আগুনImage Credit: TV9 Network

দিল্লি: রেস্তোরাঁয় ভয়াবহ আগুন। মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনেন। বুধবার সকালে দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। দিল্লি ফায়ার সার্ভিসেস (DFS) জানিয়েছে, সকাল পৌনে দশটা নাগাদ আগুন লাগে।  প্রাথমিকভাবে ১১ জনকে উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও ভিতরে অনেকে আটকে রয়েছেন বলে খবর।  তাদের সবাইকে সেন্ট্রালাইজড অ্যাক্সিডেন্ট অ্যান্ড ট্রমা সার্ভিসেস (CATS)-এর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। রেস্তোরাঁ থেকে পাশের একটি হোটেলে আগুন ছড়িয়ে পড়েছে। দমকল কর্মীদের সঙ্গে উদ্ধারকার্যে হাত মিলিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

উদ্ধারকারীরা মনে করছেন, এখনও ভিতরে বেশ অনেকেই আটকে রয়েছেন। কিন্তু আগুন এমন ভাবে সামনে ও পিছনের দিক থেকে গ্রাস করেছে, যেখানে একেবারে ভিতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চতুর্দিক। পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন।

কালো ধোঁয়া ইতিমধ্যেই পাশের ১৮ তলা হোটেলটিকেও গ্রাস করেছে। হোটেলের বেসমেন্টে রেস্তোরাঁ। সেখানেই আগুন লাগে। তবে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট জীতেন্দ্র কুমার জানিয়েছেন, আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি।

হোটেলে যাঁরা রয়েছেন, তাঁদের ধোঁয়ায় শ্বাসকষ্ট হওয়া শুরু হয়েছে। হোটেলে বেশিরভাগ বিদেশিরাই ছিলেন। এবং ঘটনার সময়ে তাঁরা ঘুমিয়ে ছিলেন বলে জানা গিয়েছে। হোটেলের এক শেফ্ জানান, তিনি ইলেক্ট্রিক স্টোভ জ্বালানোর সময়েই হঠাৎ করে আগুন জ্বলে যায়। তিনি তাঁর অ্যাসিস্ট্যান্টকে বলেন, বাইরে দ্রুত বেরিয়ে আসেন। বেরিয়ে এসে তিনি দেখতে পান, গোটা হোটেল দাউ দাউ করে জ্বলছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker