Shubman Gill: রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন শুভমান গিল! ভারতীয় অধিনায়ক গড়লেন এই বিরল নজির

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে টেস্ট অধিনায়ক হিসেবে তরুণ তারকা শুভমান গিলের (Shubman Gill) রেকর্ড বেশ ঈর্ষণীয়। মোট দশটি টেস্টে তিনি ভারতীয় দলকে (Indian Cricket Team) নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ছয়টি ম্যাচেই জয় পেয়েছে ভারত। হারতে হয়েছে মাত্র ৩ টি ম্যাচ। তরুণ এবং অনভিজ্ঞ একজন ক্রিকেটারের পক্ষে এই রেকর্ড সত্যিই চমকে দেওয়ার মতো। কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পর নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন গিল। আর এখন অধিনায়ক হয়ে সেই কিংবদন্তি ভারতীয় তারকার রেকর্ডই ছুঁয়ে ফেললেন তিনি।
মল্লারপুরে আফগানিস্তানের বিরুদ্ধে আয়োজিত একটি মাত্র টেস্টে ইনিংস ও ৩০০ রানের ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় দল। শুভমান গিলের নেতৃত্বে একটি ছিল ভারতীয় ক্রিকেটের একটি নতুন ইতিহাস। এর আগে এত বড় ব্যবধানে কখনো ভারতীয় টেস্ট দল জয় পায়নি কোনও ম্যাচে।

এই মুহূর্তে ভারতীয় সমর্থকদের নয়নের মণি গিলের নেতৃত্বে এটি ছিল ভারতের দ্বিতীয়বারের মতো একটি ইনিংস হাতে রেখে জয়। আর এই ম্যাচটি জয়েন করেই অধিনায়ক হিসেবে রাহুল দ্রাবিড়ের রেকর্ড ছুয়েছেন তিনি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও নিজের নেতৃত্বে ভারতীয় দলকে দুইবার এক ইনিংস হাতে রেখে জয় এনে দিতে পেরেছিলেন।
আরও পড়ুন: সূর্যকুমার ও শ্রেয়স আইয়ার প্রসঙ্গে মুখ খুললেন রোহিত! ফাঁস করলেন আসল কারণ
তবে এই তালিকায় শীর্ষের থাকা বিরাট কোহলিকে পেছনে ফেলা অত্যন্ত মুশকিল যে কোন নতুন ভারত অধিনায়কের পক্ষেই। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা লাল বলের অধিনায়ক বিরাটের নেতৃত্বে ভারতীয় দল মোট ১২ বার এক ইনিংস হাতে রেখে জয় পেয়েছে। শুভমান গিল এই রেকর্ড ভাঙতে চাইলে তাকে অন্তত ৬ থেকে ৭ বছর দাপটের সাথে ভারতীয় দলের নেতৃত্ব সামলাতে হবে।
আরও পড়ুন: ইতিহাস বদলে দিলো ভারতীয় দল! কোহলি, ধোনি যে কাজ পারেননি তাই করে দেখালেন শুভমান গিল
কোহলির পরেই এই তালিকায় রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি মোট ৯ টি টেস্টে অধিনায়ক হিসেবে এক ইনিংস হাতে রেখে ভারতকে জয় এনে দিতে পেরেছেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মহম্মদ আজহারউদ্দিন। তিনি এই কাজ করে দেখিয়েছেন ৮ বার। চার নম্বরে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার নেতৃত্বে মোট ৭ বার এক ইনিংসের ব্যবধানে জয় পেয়েছে ভারত।




