0%

বিরল দৃশ্য, আজ আকাশে দেখা দেবে ‘স্ট্রবেরি মুন’! কোথায়-কখন এই চাঁদ দেখা যাবে, জেনে নিন

আজ দেখা যাবে স্ট্রবেরি মুন।Image Credit: Pexels

নয়া দিল্লি: যদি রাতের আকাশে তাকিয়ে থাকতে ভালোবাসেন বা নিঃসঙ্গতা কাটায় চাঁদ, তবে আপনার জন্য রয়েছে একটা আনন্দের খবর। আজ, ২৯ জুন আকাশে দেখতে পাবেন স্ট্রবেরি মুন (Strawberry Moon)। কী এই স্ট্রবেরি মুন? চাঁদ কি স্ট্রবেরির মতো দেখতে হয়ে যাবে? কখনই বা দেখা যাবে এই চাঁদ, জেনে নিন সবটা।

গ্রীষ্মকালের প্রথমবার পূর্ণ চাঁদ বা পূর্ণিমা হবে। চাঁদ যখন দিগন্তে বা আকাশে তুলনামূলকভাবে কম উচ্চতায় থাকে এবং এর রঙ সোনালি বা হালকা কমলা-হলুদ হয়ে যায়।

কেন স্ট্রবেরি মুন বলা হয়?

নামে স্ট্রবেরি থাকলেও, চাঁদের রঙ বা আকার কিন্তু স্ট্রবেরির মতো পিঙ্ক বা লাল হয় না। নাসা (NASA)-র তথ্য অনুযায়ী, ফুল স্ট্রবেরি মুন নামটি এসেছে উত্তর-পূর্ব আমেরিকার অ্যালগনকুইন আদিবাসী গোষ্ঠীর কাছ থেকে। যখন জুন মাসে পূর্ণিমা হয়, তখন বোঝা যেত যে স্ট্রবেরি পেকে গিয়েছে, এখন স্ট্রবেরি তোলার সময় এসেছে। সেখান থেকেই স্ট্রবেরি মুন নামটি এসেছে। অনেকে আবার এটিকে রোজ মুন (Rose Moon) বা হানি মুন (Honey Moon)-ও বলে।

কখন, কোথায় দেখা যাবে স্ট্রবেরি মুন?

ভারতেও স্ট্রবেরি মুন দেখা যাবে। দিল্লি, মুম্বইয়ের পাশাপাশি কলকাতাতেও স্ট্রবেরি মুন দেখা যাবে। সন্ধে সাতটার পর সবথেকে ভালো স্ট্রবেরি মুন দেখা যাবে। সবথেকে উজ্জ্বল হবে ৩০ জুন ভোর ৫টা ২৭ মিনিট নাগাদ। সেই সময় আকাশ গোলাপি হয়ে উঠবে।

স্ট্রবেরি মুন দেখার জন্য টেলিস্কোপের প্রয়োজন পড়বে না। খালি চোখেই তা দেখা যাবে। যেখানে সবথেকে কম দূষণ, যেমন লাদাখ, স্পিতি ভ্যালি, কচ্ছের রান বা জয়সালমীরের মতো জায়গা থেকে স্পষ্ট দেখা যাবে। ছাদ, নদীর পাড় বা সমুদ্র সৈকত থেকেও স্ট্রবেরি মুন দেখা যাবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker