0%

শুধু তরকারি নয়, পেঁপে দিয়েই বানান মুচমুচে কাটলেট! রইল সহজ প্রণালী

বাংলা হান্ট ডেস্ক: শরীরের জন্য পেঁপে বরাবরই ভালো। তাছাড়া আজকাল মানুষ স্বাস্থ্য সচেতন হওয়ার ফলে ডায়েট জাতীয় খাবার খেতে ভালোবাসেন। কিন্তু ডায়েটের খাবার যে সবসময় মুখরোচোখ হয় তা কিন্তু নয়। তবে আজ আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যা খেতে একদিকে যেমন সুস্বাদু অপরদিকে শরীরের পক্ষেও স্বাস্থ্যকর। জেনে নিন কিভাবে পেঁপে দিয়ে বানাবেন কাটলেট। রইল তার প্রণালী (Recipe)।

একঘেয়ে রান্না নয়, পেঁপে দিয়ে বানান মুখরোচক কাটলেট (Recipe)

পেঁপে দিয়ে ঝোল অথবা অন্য ধরনের রান্না আপনি হয়তো করে থাকেন। তবে আপনি যদি নতুনত্ব কোন খাবার খেতে চান তাহলে আজকের এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। দেখে নিন কিভাবে পেঁপে দিয়ে বানাবেন কাটলেট। রইল তার প্রণালী (Recipe)।

আরও পড়ুন: টাটা ক্যান্সার হাসপাতাল-সহ একাধিক রুটে নতুন বাস পরিষেবা শুরু

উপকরণ:

কাঁচা পেঁপে: ১টি (গ্রেট করা বা সেদ্ধ করে চটকানো)আলু: ২টি (সেদ্ধ ও চটকানো)বেসন: ২-৩ টেবিল চামচ (বাইন্ডিংয়ের জন্য)আদা-লঙ্কা বাটা: ১ চা চামচমশলা: হলুদ গুঁড়ো (০.৫ চা চামচ), জিরে গুঁড়ো (০.৫ চা চামচ), গরম মশলা ), চাট মশলা, অন্যান্য: ধনেপাতা কুচি, স্বাদমতো নুন, সামান্য চিনি, ভাজার জন্য তেল, কোটিংয়ের জন্য: কর্নফ্লাওয়ারের গোলা এবং ব্রেডক্রাম্ব

প্রণালী: প্রথমে পেঁপে ডেকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিন। এরপর সেটিকে ভালোভাবে গ্রেট করে নিয়ে সামান্য নুন দিয়ে মাখিয়ে রেখে দিন। এরপর হাত দিয়ে চিপে পেপের অতিরিক্ত জলটা পুরোপুরি বার করে দেবেন। তারপর সমস্ত কাটা সবজিগুলো তার মধ্যে দিয়ে দিন। পাশাপাশি বিয়ে দিন সমস্ত গুঁড়ো মশলা। এরপর মিশ্রণটির মধ্যে এক চামচ ব্রেডক্রাম্বস অথবা বেসন মিশিয়ে নিতে পারেন। তারপর হাতে তেল নিয়ে মিশ্রণ থেকে কাকলেটের আকারে গড়ে নিন। এরপর সেগুলোকে অল্প তেলে ভালোভাবে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker