0%

পাম্প থেকে ভেজাল পেট্রোল দিচ্ছে না তো? আসল-নকল জ্বালানি চিনে নিন এই সহজ উপায়ে

আসল-নকল পেট্রোল চিনবেন কী করে?Image Credit: PTI

নয়া দিল্লি: ইরান-আমেরিকা যুদ্ধের জেরে আকাশছোঁয়া হয়েছিল অপরিশোধিত ক্রুড তেলের দাম (Crude Oil Price)। ফলে ভারতেও জ্বালানির দাম বেড়েছে পাল্লা দিয়ে। বর্তমানে পেট্রোলের দাম (Petrol Price) লিটার প্রতি ১১৩ টাকা। ডিজেলের দাম (Diesel Price) লিটার প্রতি ৯৯ টাকা ৮২ পয়সা। এত দাম দিয়ে পেট্রোল-ডিজেল ভরিয়েও অনেকের মনেই সংশয় জাগে যে আদৌ খাঁটি বা বিশুদ্ধ পেট্রোল বা ডিজেল  ভরা হচ্ছে তো? আপনি কী করে বুঝবেন আসল পেট্রোল কোনটা (Petrol Purity)? নকল কোনটা?

ভেজাল পেট্রোল শুধু গাড়ির মাইলেজই কমায় না, বরং ইঞ্জিনেরও ক্ষতি করে। পেট্রোলের গুণমান পরীক্ষা করার অধিকার প্রত্যেক গ্রাহকের রয়েছে, এ কথা অনেকই জানেন না। এর সবথেকে সহজ উপায় হল, ফিল্টার পেপার পরীক্ষা (Filter Paper Test)।

ভারতে তেল বিপণনকারী বা অয়েল মার্কেটিং সংস্থাগুলির নির্দেশিকা (এমডিজি) অনুযায়ী, সমস্ত পেট্রোল পাম্পে বিশেষ ফিল্টার পেপার অবশ্যই রাখতে হবে। যদি কোনও গ্রাহক পেট্রোলের গুণমান নিয়ে সন্দেহ প্রকাশ করেন, তবে তাদেরকে এই পেপার সরবরাহ করতে হবে।

ফিল্টার পেপার পরীক্ষা কীভাবে করতে হয়?

এই পরীক্ষাটি করা খুবই সহজ। এর জন্য মাত্র দুই মিনিট সময় লাগে।

  •  প্রথমে পেট্রোল স্টেশনের কর্মীদের কাছে ‘ফিল্টার পেপার টেস্ট’-এর জন্য বিশেষ ফিল্টার পেপার চেয়ে নিন। তারা দিতে অস্বীকার করলে বলুন যে আপনার সেই অধিকার আছে।
  •  এরপর ফিল্টার পেপারে কয়েক ফোঁটা পেট্রোল দিন। পেট্রোল স্টেশনের টেস্ট কিটের অংশ হিসেবে একটি ছোট ড্রপার থাকতে পারে। অথবা আপনাকে সরাসরি নজল থেকে কয়েক ফোঁটা লাগাতে পারেন।
  •  পেট্রোল মিশে যাওয়া ও বাষ্পীভূত হওয়ার জন্য দুই থেকে তিন মিনিট অপেক্ষা করুন।

আসল-নকল পেট্রোল কীভাবে বুঝবেন?

যদি পেট্রোল সম্পূর্ণরূপে বাষ্পীভূত হয়ে যাওয়ার পর ফিল্টার পেপারে কোনও দাগ, রঙ বা অবশেষ না থাকে, তবে তা সেটি বিশুদ্ধ পেট্রোল।

পেট্রোল শুকিয়ে যাওয়ার পর ফিল্টার পেপারে যদি কোনও দাগ, তেলচিটে ভাব দেখা যায়, তবে বুঝতে হবে পেট্রোলটিতে ভেজাল মেশানো হয়েছে। এই দাগগুলো সাধারণত কেরোসিন ও অন্যান্য রাসায়নিক পদার্থের মিশ্রণের কারণে হয়ে থাকে।

ভেজাল পেট্রোল শনাক্ত হলে কী করবেন?

যদি আপনি ফিল্টার পেপার পরীক্ষার মাধ্যমে ভেজাল পেট্রোল শনাক্ত করেন, তাহলে অবিলম্বে অভিযোগ দায়ের করতে পারেন। অয়েল মার্কেটিং কোম্পানিগুলি পেট্রোল পাম্পে তাদের কাস্টমার কেয়ার নম্বর লাগিয়ে রাখে। এই কাস্টমার কেয়ার নম্বরে ফোন করে অভিযোগ করতে পারেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker