0%

পার্কিংয়ের সমস্যার সমাধানে বড় ঘোষণা রাজ্যের, পুজোর আগেই চালু নতুন অ্যাপ!

সবদিক নিউজ: রাস্তাঘাটে যত্রতত্র কিংবা পাড়ার অলিগলিতে হামেশাই দেখা যায় দিনের পর দিন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি (Parking)। তবে এবার শহর কলকাতার রাস্তাঘাট আরও স্বচ্ছ আর সুন্দর করে তুলতে গাড়ি পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে তৎপর হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (Government of West Bengal)। তাই এবার যত্রতত্র গাড়ি পার্কিং দেখলেই নেওয়া হবে কঠোর পদক্ষেপ।

গাড়ি পার্কিং ব্যবস্থার জট কাটাতে উচ্চ পর্যায়ের বৈঠকে মন্ত্রী

প্রসঙ্গত সম্প্রতি রাস্তাঘাটে গাড়ি পার্কিং ব্যবস্থার জট কাটাতে পার্কিং সমস্যা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কলকাতা ও হাওড়ার পুলিশ কমিশনার এবং এডিজি ট্রাফিকের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন মন্ত্রী। আর তারপরেই পুজোর আগে পার্কিং ব্যবস্থায় পরিবর্তন আনতে বড় ঘোষণা করেছেন তিনি। জানা যাচ্ছে কলকাতার রাস্তায় তো বটেই এমনকী পাড়া এলাকাতেও রাস্তার পাশে দিনের পর দিন বাস, ট্যাক্সি কিংবা ক্যাব দাঁড়িয়ে থাকলে দিতে হবে জরিমানা।

কলকাতার রাস্তাকে যানজট মুক্ত করতে পার্কিং জট কাটানোর জন্য ইতিমধ্যেই একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। আগেই নির্দিষ্ট  গাড়ি পার্কিং জোন করার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কড়া হুঁশিয়ারি দিয়ে জনিয়েছেন এবার থেকে নির্দিষ্ট পার্কিং জোন ছাড়া অন্য কোথাও গাড়ি পার্ক করা হলেই দিতে হবে জরিমানা। সতর্ক করে দিয়ে মন্ত্রী বলেছেন, ‘নিজের জায়গা মনে করে যেখানে সেখানে গাড়ি রাখা যাবে না। পার্কিং স্পেসের জন্য চার্জ বাধ্যতামূলক করা হবে।’

আরও পড়ুনঃ ‘দরকারে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব’, টুলু মন্ডলের সাথে নাম জড়ানোয় ক্ষোভ প্রকাশ অনুব্রতর

গাড়ি পার্কিংয়ের সমস্যার সমাধানে চালু হবে নয়া অ্যাপ

গাড়ি পার্কিং-এর জট কাটাতে খুব তাড়াতাড়ি চালু করা হচ্ছে একটি নতুন অ্যাপ। সব ঠিক থাকলে পুজোর আগেই এই অ্যাপ লঞ্চ করা হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী। তাঁর কথায়, ‘আমরা দুর্গাপুজোর আগেই অ্যাপটি চালু করার চেষ্টা করছি।’

সূত্রের খবর, কেএমসি এলাকায় প্রাথমিকভাবে প্রায় ১৫ হাজার পার্কিং জোন চিহ্নিত করা হয়েছে।বর্তমানে সেগুলিকে টেন্ডারের আওতায় আনা হচ্ছে। যা পরবর্তীতে হাওড়া, বিধাননগর ও অন্যান্য এলাকতেও সম্প্রসারিত হবে। প্রয়োজনে নতুন বহুতল পার্কিং ইউনিট নির্মাণ করারও পরিকল্পনা রয়েছে।

গাড়ির চালকদের সচিত্র পরিচয়পত্র তৈরী করার পাশাপাশি ডিজিটাল এই অ্যাপ চালু হলে এর সাহায্যেই চালকরা জানতে পারবেন কোন এলাকায়, কোন পার্কিং স্পটে গাড়ি রাখার জায়গা খালি রয়েছে। এমনকী ডিজিটাল পেমেন্টের পাশাপাশি অনলাইনে গাড়ি পার্কিংয়ের স্লটও বুক করতে পারবেন গাড়ির চালকরা।

সম্প্রতি পার্কিং সমস্যা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কলকাতা ও হাওড়ার পুলিশ কমিশনার এবং এডিজি ট্রাফিকের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকও করেন তিনি। এরপরই ট্রাফিক ব্যবস্থার পরিবর্তনের একাধিক ঘোষণা করেন অগ্নিমিত্রা পাল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker